শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ মে ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীর লোন্দা-নমরহাট সড়কে জন চলাচলে চরম ভোগান্তি
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীর লোন্দা-নমরহাট সড়কে জন চলাচলে চরম ভোগান্তি
সোমবার ● ৮ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীর লোন্দা-নমরহাট সড়কে জন চলাচলে চরম ভোগান্তি

---হাসন আলী, পটুয়াখালী প্রতিনিধি:: (২৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৫ মি.) সম্পুর্ণ সিলকোট উঠে গেছে। ইটের খোয়া সরে বালু পর্যন্ত বেরিয়ে গেছে অধিকাংশ জায়গায়। এখন এটিকে লাল রাস্তা নামেই চেনেন মানুষ। যেন যক্ষ্মা রোগির বুক। ভাড়াটে হোন্ডা, টমটম কিংবা ভ্যানে কেউ চড়তে চায় না। কারণ লাল ধুলায় জামা-কাপড় নষ্ট হয়ে যায়। তারপরও যার দায় পড়েছে তাকে চলতেই হচ্ছে এই রাস্তা দিয়ে। কবে এই রাস্তাটি সিলকোট করা হয়েছে তা এলজিইডির স্থানীয় উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানাতে পারেননি। তবে ধানখালীর চেয়ারম্যান লতিফ গাজী জানালেন প্রায় ১০ বছর আগে (২০০৭-২০০৮ অর্থবছরে) রাস্তাটি করা হয়েছে। একই কথা অনেক ভাড়াটে হোন্ডা চালকদের।

লোন্দা খেয়াঘাট থেকে নমরহাট পর্যন্ত সাড়ে আট কিলোমিটার দীর্ঘ এ সড়কটি। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর পাকাকরন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। কত টাকা ব্যয় তাও কেউ জানাতে পারেন নি। নির্মাণকালেও রাস্তাটি সঠিকভাবে করা নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে। এখন সবাই বলছেন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের নির্মাণ কাজের মালামালবাহী ভারি যানবাহন চলাচলে রাস্তাটির এমন বেহালদশা হয়েছে। তবে বিদ্যুত কেন্দ্রের নির্মাণ কাজ শুরুর আগেই শত শত স্পটে খানা-খন্দ হয়ে যায়। পরে তা একাকার হয়ে গেছে। এখন এ রাস্তাটি সেখানকার মানুষসহ শত শত শিক্ষার্থীর চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে গেছে।

বিভিন্ন সূত্রে শোনা যায় বিদ্যুতপ্লান্ট কর্তৃপক্ষ লোন্দা খেয়াঘাট থেকে হাফেজ প্যাদার বাজার সংলগ্ন টিয়াখালীর ব্রিজ পর্যন্ত মেরামত করে দিবে। কিন্তু বাকি অংশের কী হবে? এখন অবস্থা এমন হয়েছে যে সামান্য জলোচ্ছ্বাসের ঝাপটায় গোটা সড়কটি ভেসে যাবে। পানি উন্নয়ন বোর্ডের নির্মিত এ বেড়িবাঁধটি কে করবে তা নিয়ে অনিশ্চয়তার দোলাচলে পড়েছে। আর ধানখালীর ৪০ হাজার মানুষ পড়েছে চরম বিপাকে। সকল শ্রেণির মানুষের দাবি কে করবে তা বিষয় নয়। দাবি একটাই রাস্তাটি সংস্কার করা হোক। নইলে আসন্ন বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়বে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)