মঙ্গলবার ● ৯ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নির্মান কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ল নির্মানাধীন ব্রীজ
নির্মান কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ল নির্মানাধীন ব্রীজ
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের নির্মান কাজ শেষ হওয়ার আগেই নির্মানাধীন একটি ব্রীজের ভেঙ্গে পরেছে ।
প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিলাই নদীর উপর নির্মানাধীন ব্রীজটির নির্মাণ কাজ শেষ না হতেই ৭মে রবিবার সন্ধ্যায় তা ভেঙ্গে পড়েছে।
উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর শাহাপাড়া থেকে খাগরাবন্দে যাওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিলাই নদীর উপর নতুন একটি ব্রীজের নির্মান কাজ শুরু হয়।
নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মান কাজ করায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন একাধীক ঠিকাদার ও এলাকাবাসী। এলাকাবাসীরা আরো অভিযোগ করে বলেন যে, ঠিকাদার সাদ্দাম হোসেন ব্রীজটির নির্মান কাজ নেন। গ্রামের ভিতরের এই ব্রীজটি নির্মান করতে যেয়ে ব্যাপক অনিয়ম ও দূনীতি করা হয়েছে। তারা আরো বলেন, কোন কর্মকর্তা এখানে না আসায় ঠিকাদার তার ইচ্ছে মতো দায়সারা ভাবে কাজটি শেষ করতে চেয়েছিল। তার পরও অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে এত বড় একটি ব্রীজ নির্মান করাতে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সিএইচটি মিডিয়াকে বলেন, ব্রীজ নির্মানকালে বাঁশের খুঁটি সরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা