শনিবার ● ১৩ মে ২০১৭
প্রথম পাতা » খেলা » মার্সেল মিডিয়া ফুটবল ফাইনালে ঢাকা ট্রিবিউন ও চ্যানেল আই
মার্সেল মিডিয়া ফুটবল ফাইনালে ঢাকা ট্রিবিউন ও চ্যানেল আই
ক্রীড়া প্রতিবেদক :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১২মি.) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মার্সেল-বিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ঢাকা ট্রিবিউন ও চ্যানেল আই।
১২ মে শুক্রবার টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সকালে শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ঢাকা ট্রিবিউন ২-০ গোলে এসএ টিভিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের পক্ষে শাহরিয়ার ও আতিক একটি করে গোল করেন। খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন শাহরিয়ার। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় সেমিফাইনালে চ্যানেল আই ২-১ গোলে আরটিভি কে হারিয়ে ফাইনালে ঢাকা ট্রিবিউনের সঙ্গী হয়। রুহুলের গোলে আরটিভি এগিয়ে গেলেও আরিফের দু’গোলে শেষ পর্যন্ত জয় তুলে নেয় চ্যানেল আই। ম্যাচ সেরার পুরস্কার পান বিজয়ী দলের আরিফ। অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচ সেরাদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন, জাতীয় ব্যাডমিন্টন দলের তারকা শাটলার এনায়েত উল্লা খান ও এলিনা খান।
আগামীকাল (শনিবার) টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ঢাকা ট্রিবিউন ও চ্যানেল আই শিরোপার জন্য মুখোমুখী হবে।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল