শনিবার ● ১৩ মে ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ধোবাউড়ায় এ্যাম্বুলেন্স চাপায় শিশু নিহত
ধোবাউড়ায় এ্যাম্বুলেন্স চাপায় শিশু নিহত
ময়মনসিংহ অফিস :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২০মি.) ময়মনসিংহের ধোবাউড়ায় এ্যাম্বুলেন্স চাপায় জ্যোৎসা (১২)নামে এক শিশু নিহত হয়েছে। নিহত জোৎসনা পোড়াকান্দুলিয়ার এলাকার মোহাম্মদ জালাল মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া বাজারের পশ্চিম পাশে ধোবাউড়া রাস্তা পারাপারকালে একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলম জানান, এ্যাম্বুলেন্সটিকে জব্দ এবং লাশটি উদ্ধার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
মুক্তাগাছায় পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু
ময়মনসিংহ ::ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরের গোসল করতে নেমে স্মরণ (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুজাটি মধ্যপাড়া ভাটবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ইসলাম পরিবহনের বাসচালক বিশ্বজিতের ছোট ছেলে স্মরণ বাড়ির অদূরে পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল