রবিবার ● ২১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথের হত্যা মামলার আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার
বিশ্বনাথের হত্যা মামলার আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: (৭ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৩.৪০মি.) সিলেটের বিশ্বনাথে দিনমজুর আবদুল খালিক হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন-বিশ্বনাথ সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত মজিদ আলীর ছেলে তাজির আলী। ২০ মে শনিবার তাকে কিশোরগঞ্জ জেলার তারাইন থানার জাউয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা রয়েছে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামীর নেতৃত্বে একদল পুলিশ কিশোরগঞ্জ জেলার তারাইন থানা পুলিশের সহযোগিতায় বিশ্বনাথের দিনমজুর আবদুল খালিক হত্যা মামলার আসামি তাজির আলীকে শনিবার গ্রেফতার করতে সক্ষম হয়।
হত্যা মামলার আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা রয়েছে। আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, চলিত বছরের ২০ এপ্রিল তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলার জানাইয়া গ্রামের তাজির আলী ও রাজনগর মোল্লারগাঁও গ্রামের আবদুল খালিকের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আবদুল খালিক গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। গত ২০ এপ্রিল শুক্রবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় তাজির আলীকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা