শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ মে ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » নবীগঞ্জে ধাত্রী - চিকিৎসক এর দায়িত্বহীনতায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু
প্রথম পাতা » করোনা আপডেট » নবীগঞ্জে ধাত্রী - চিকিৎসক এর দায়িত্বহীনতায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু
মঙ্গলবার ● ২৩ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে ধাত্রী - চিকিৎসক এর দায়িত্বহীনতায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু

---হবিগঞ্জ প্রতিনিধি :: (৯ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২৫মি.) নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর সুজাহাটি গ্রামের রফিকুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী। বিয়ে করেছিলেন গত প্রায় ১১মাস পূর্বে। সন্তান প্রসবকালে তার স্ত্রী ও সন্তান উভয়েরই মৃত্যু হয়েছে। ধাত্রী ও কথিত মহিলা চিকিৎসক শাহেনা আক্তারের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে তার স্ত্রী ও নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে বলে তদন্ত কমিটির কাছে মনে হয়েছে।

২২ মে সোমবার মা মনি প্রকল্পের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গর্ভাবস্থায় এবং সন্তান প্রশ্রবকালীন সময়ে কয়েকজন মা ও সন্তানের মৃত্যুর তালিকা তৈরী করে। মা মনি প্রকল্পের উদ্যোগে মৃত্যুর কারণ নিশ্চিত হতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, ইনাতগঞ্জ উপস্বাস্থ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন,পরিবার উপজেলা পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, মা মনি প্রকল্পের আব্দুল আহাদ ও উপজেলা স্বাস্থ পরিদর্শক আব্দুল খালেক।

সোমবার সকাল সাড়ে ১০টার সময় তদন্ত কমিটির লোকজন দীঘলবাকের রাধাপুর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে যান তার স্ত্রী ও সন্তানের মৃত্যুর কারণ উদঘাটন করতে। কথা হয় রফিকুলের পিতা জবরুল ইসলাম ও মা ছালেমা বেগমের সাথে। তদন্ত কমিটিকে তারা জানান,গত প্রায় ১১মাস পূর্বে রুবী বেগম(২০)কে বিয়ে করে তাদের ছেলে রফিকুল। বিয়ের দুই মাস পরেই রুবী পেটে সন্তান ধারণ করেন। তারা ডাক্তারের ব্যবস্থাপত্রসহ বিভিন্ন রিপোর্ট দেখিয়ে বলেন আমরা গরীব হলেও চিকিৎসা করাতে কোন ক্রুটি করিনি। তারা জানান,সর্ব শেষ গত ২৩ মার্চ রুবীকে নিয়ে সূর্যের হাসি ক্লিনিকে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ায় তারা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

একদিন পর ২৫মার্চ ব্যাথা শুরু হলে রুবীকে নিয়ে স্বামী রফিকুল বান্দের বাজার ডা. শাহেনা বেগমের কাছে যান। যাওয়ার সাথে সাথেই তিনি ডেলিভারী করেন। কিন্ত জন্ম নেয় একটি মৃত কন্যা সন্তান। এ সময় রুবীর শারিরীক অবস্থা অবণতি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। ডেলিভারী করার আগে শাহেনা বেগম পূর্বের কোন ডাক্তারের ব্যবস্থা পত্র দেখেননি বলেও তারা জানান।

এ ব্যাপারে তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়,বিভিন্ন ব্যবস্থাপত্র ও রিপোর্টগুলো দেখে পরিস্কার বুঝা গেল উচ্চ রক্তচাপ জণিত কারণে তার মৃত্যু হয়েছে। এখানে ডেলিভারী না করে হাসপাতালে রেফার্ড করে দিলে হয়তো বাচানো সম্ভব হতো। এ ব্যাপারে ধাত্রী শাহেনা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার কাছে নিয়ে আসার পর আমি তার পেশার চেকআপ করেছি। পেশার ছিল ১শত ৬০ বাই ১শ’। উচ্চ রক্ত চাপ থাকার পরও কেন করলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,তাদের অনুরুদে আমাকে ডেলিভারী করতে হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,শাহেনা বেগম একজন ধাত্রী। গত প্রায় ১৫ বছর ধরে নিজেকে ডাক্তার লিখে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সে একজন হাতুড়ে চিকিৎসক । তিনি মোটা অংকের টাকার বিনিময়ে বৈধ অবৈধ ডেলিভারী করে রাতারাতি হয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ। ডাক্তার লেখার কোন এখতিয়ার না থাকার পরও তিনি প্রেসক্রিপশনে ডাক্তার শব্দটি লিখে রোগী সাধারনদের সাথে প্রতারনা করে যাচ্ছেন। এসব অবৈধ টাকা দিয়ে তিনি মোস্তফাপুর পাঠানহাটি গ্রামে জায়গা ক্রয় করে গড়ে তোলেছেন দোতলা আলিশান বাড়ী। হাতুড়ে ধাত্রী ডা. শাহেনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। এদিকে একই দিন বগ ভাকৈর পর্ব ও বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে হলিমপুর ও ফতেহ পুর গ্রামে গর্ভাবস্থায় ও ডেলিভারীকালীন সময়ে মৃত্যুর কারণ হিসেবে সময় মতো হাসপাতালে না নেয়ার কারণ হিসেবে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ