শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ মে ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » হরিণাকুন্ডু পৌর মেয়রের দুর্নীতির প্রতিবাদে কাউন্সিলরদের মানববন্ধন
প্রথম পাতা » খুলনা বিভাগ » হরিণাকুন্ডু পৌর মেয়রের দুর্নীতির প্রতিবাদে কাউন্সিলরদের মানববন্ধন
মঙ্গলবার ● ২৩ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হরিণাকুন্ডু পৌর মেয়রের দুর্নীতির প্রতিবাদে কাউন্সিলরদের মানববন্ধন

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৮ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৭মি.) ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টুর বিরুদ্ধে দুর্নীতি,অবৈধভাবে কর্মচারী নিয়োগ ও পৌর কাউন্সিরদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা। ২২ মে সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের পোষ্ট মোড়ে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচীতে ঝিনাইদহ জেলা শাখার সভাপতির আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কাউন্সিলর এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মধু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হরিণাকুন্ডু পৌর সভার প্যানেল মেয়র খাইরুল ইসলাম,ঝিনাইদহ প্যানেল মেয়র ফারহানা রেজা আঞ্জু ও হরিণাকুন্ডু পৌর কাউন্সিলর মুক্তিযোদ্ধা শাখের আলী প্রমুখ।

বক্তারা অবিলম্বে পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টুর অনিয়ম,দুর্নীতি ও পৌর কাউন্সিলদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তপূর্বক শাস্তির দাবি করেন। তা না হলে সারা বাংলাদেশ জুড়ে কঠোর আন্দোলনের ঘোষনা দেন। মানববন্ধন শেষে ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মন্ডলের হাতে স্মারকলিপি পেশ করা হয়।

সুত্র জানায়, ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌর মেয়র দ্বিতীয়বারের মত নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন অনিয়ম,দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বিশেষ করে পৌরসভায় অবৈধ নিয়োগ বানিজ্য নিয়ে কাউন্সিলবৃন্দের সাথে তার দ্বন্দ্ব চরম আকার ধারন করে। এ ঘটনায পৌরসভার প্যানেল মেয়র খায়রুল ইসলামসহ ১০ জন কাউন্সিলর স্বাক্ষরিত লিখিত অভিযোগটি বিভিন্ন দপ্তরে দায়ের করেন। অভিযোগ রয়েছে, মেয়র ৭টি পদের জন্য অতি গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি দেন।

মাসিক সভায় অনুমোদনের বিধান থাকলেও মেয়র শাহিনুর রহমান রিন্টু তা করেন নি। এছাড়া নিয়োগের ছাড়পত্র আনতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বকেয়া থাকা সত্বেও বেতন ভাতা পরিশোধের ভুয়া কাগজ পত্র তৈরী করে স্থানীয় সরকার শাখায় পাঠানো হয়েছে। এমনকি প্রত্যয়ন প্রত্রে পৌর সচিবের স্বাক্ষর জাল করা হয়েছে। মনগড়া ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে অবৈধ ভাবে ৭টি পদে নিয়োগের ছাড়পত্র সংগ্রহ করেন মেয়র।

কাউন্সিলররা লিখিত অভিযোগে আরো জানান, পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু অবৈধ নসিমন আলম সাধু ইজিবাইক থেকে টোল আদায়ের ৪৫ হাজার টাকা প্রতি মাসে পৌরসভায় জমা না দিয়ে নিজেই পকেটস্থ করছেন। পৌর রেজিষ্ট্রারে এন্ট্রি আছে। চাকুরী দেয়ার নাম করে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে জন প্রতি ৮/১০ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন। অথচ পৌর সভার বর্তমান আয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা একেবারেই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এছাড়াও ধর্মীয় কাজের কথা বলে সপ্তাহে ৪ দিন ছুটি ভোগ করছেন এবং ১ দিন অফিস দেখিয়ে ৬-৭ হাজার টাকা টিএ/ডিএ নিচ্ছেন মেয়র রিন্টুু। ইতিপূর্বে মেয়র কয়েকটি পদে জাল ও ভুয়া সনদে চাকরী দিয়েছেন। যা নিয়ে এখনও পর্যন্ত খুলনা বিভাগীয় কমিশনার অফিসে মামলা চলমান আছে। ঠিকাদার কর্তৃক জমাকৃত হাট-বাজার ইজারার সিডি/ব্যাংক ড্রাফট পৌর তহবিলে জমা না দিয়ে মেয়র উত্তোলন করেছেন।

এছাড়া মাছ বাজার, পান বাজার, কসাই খানা ইজারা না দিয়ে খাস আদায় করে এবং সরকারি ভ্যাট-আয়করের টাকা জমা না দিয়ে সে টাকাও উত্তোলন করে মেয়র রিন্টু আত্বসাৎ করেছেন। নিয়ম নীতি না মেনে এডিপি/উন্নয়ন ফান্ডের টাকা দিয়ে এসি, রুমের পর্দা, ফার্নিচার ক্রয় করা হয়েছে। এছাড়া এডিপি/উন্নয়ন ফান্ডের টাকা টেন্ডার না দিয়ে ওই টাকা কর্মচারীদের বেতন পরিশোধ করেছেন।

পৌর তহবিলের টাকা তছরুপ করার কারনে পৌর কর্মচারীদের বেতন, বোনাস, ভাতা অনিশ্চিত হয়ে পড়েছে। এডিপির টাকা লুুটপাটের যেন মহৌৎসব চলছে হরিণাকুন্ডু পৌরসভায়। রোলার ড্রাইভারের পদ না থাকলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ পৌরসভায় যোগদান করিয়েছেন। গার্ভেজ ট্রাক ভাড়ায় চালিয়ে মেয়র শাহিনুর রহমান রিন্টু লাখ লাখ টাকা আত্বসাৎ করেছেন। ৮নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা শাকের আলীকে মাসের পর মাস সম্মানী ভাতা বন্ধ রেখেছেন এবং ২ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শুভংকর বিশ্বাসকে সম্মানী ভাতা বন্ধের হুমকি দেয়া হয়েছে।

এক অনুসন্ধানে জানা গেছে, অনিয়ম-দূর্নীতি করে নামে বেনামে অঢেল সম্পদের মালিক হয়েছেন এই আলোচিত মেয়র শাহিনুর রহমান রিন্টু। কোন নিয়ম নীতির তিনি তোয়াক্কা করেন না। অবৈধ অর্থের বিনিময়ে সমস্থ অনিয়মই তার কাছে নিয়ম হয়ে দাড়িয়েছে। পৌরসভার সচিব সন্তোষ কুমার হাজরা জানান, পৌরসভার নিয়োগের কোন ছাড়পত্র আনতে সচিবের প্রত্যয়ন লাগে। কিন্তু সচিবালয়ে যে প্রত্যয়ন জমা দিয়ে মেয়র সাহেব ৭টি নিয়োগের ছাড়পত্র এনেছে সেখানে আমি কোন স্বাক্ষর করি নি। সম্পূর্ন অগোচরে তার (সচিবের) স্বাক্ষর জাল করে নিয়োগের ছাড়পত্র আনা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ সব বিষয়ে হরিণাকুন্ডু পৌর সভার মেয়র শাহিনুর রহমান রিন্টরু কাছে জানতে মোবাইলে একাধিকবার ফোন করা হলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। হরিণাকুন্ডু পৌরসভার কাউন্সিলরবৃন্দ স্থানীয় সরকারের সচিব, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপ-পরিচালক, দূর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌরসভায় অবৈধ নিয়োগ বানিজ্য বন্ধ ও বিভিন্ন অনিয়ম-দূর্নীতি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)