শিরোনাম:
●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
রাঙামাটি, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার
শনিবার ● ২ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ অভিযোগে থানায় মামলা দায়েরের ৪৮দিন পর ধর্ষক শরিফ মিয়াকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪। শনিবার গ্রেফতারকৃত আসামিকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করার পর পুলিশ আদালতে সোপর্দ করে।
র্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তি ও এজহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের আব্দুল বারেকের ছেলে শরিফ মিয়া একই গ্রামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর বসত ঘরে প্রবেশ করে দরজা জানালা আটকিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার আর্ত চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষক শরিফ মিয়া দৌড়ে পালিয়ে যায়। এব্যাপারে ধর্ষিতার পিতা শরিফ মিয়াকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর থেকে আসামি শরিফ মিয়া পলাতক ছিলেন।
ময়মনসিংহ র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান জানান, ছায়াতদন্তের মাধ্যমে এক অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা থেকে আসামি শরিফ মিয়াকে গ্রেফতার করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জ :: জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা (উত্তর) শাখার উদ্যোগে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২আগস্ট) ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা এমদাদুল্লাহ মোমেন।
ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মুফতী জহির মাহমুদ আফেন্দীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মোমেনশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম প্রমুখ।
এছাড়াও সমাবেশে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী: ময়মনসিংহ-১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা অ্যাডভোকেট জিল্লুর রহমান, ময়মনসিংহ-২ আসনের প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া, ময়মনসিংহ-৩ আসনের প্রার্থী মাওলানা আইয়ুব আলী নূরানী, ময়মনসিংহ-৮ আসনের প্রার্থী মুফতী হাবিবুল্লাহ সাহেব, ময়মনসিংহ-৯ আসনের প্রার্থী মুফতী সাইদুর রহমান।
সমাবেশে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাঁরা দীর্ঘদিনের বৈষম্য, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা শহীদ পরিবারের পুনর্বাসন, নির্যাতনের বিচার এবং নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, তৃণমূল কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ঈশ্বরগঞ্জে নিখোঁজ নারীর লাশ উদ্ধার
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ জহুরা খাতুন (৬২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়ঝাপ গ্রামের কাঁচা মাটিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জহুরা খাতুন উপজেলার মাকরঝাপ গ্রামের রুস্তম আলী মাস্টারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং গত ২৬ জুলাই সকালে নিখোঁজ হন বলে জানান পরিবারের লোকজন। পরে শুক্রবার বিকেলে কাচামাটিয়া নদিতে লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর সানজিদ ইমরান সাব্বির, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, শুক্রবার রাতে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে অর্ধগলিত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)