শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চট্টগ্রাম-রাঙামাটি প্রধান সড়কের উপর বাজার : ভোগান্তিতে যাত্রীরা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চট্টগ্রাম-রাঙামাটি প্রধান সড়কের উপর বাজার : ভোগান্তিতে যাত্রীরা
রবিবার ● ২৮ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম-রাঙামাটি প্রধান সড়কের উপর বাজার : ভোগান্তিতে যাত্রীরা

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৫মি.) চট্টগ্রাম-রাঙামাটি সড়ক দেশের অন্যতম ব্যস্ততম আঞ্চলিক সড়কএইটি । এই সড়ক দিয়ে শুধু চট্টগ্রাম থেকে নয় ঢাকা থেকে ও সরাসরি রাঙামাটি পর্যন্ত বাস চলাচল করে। তাই এই সড়কের গুরুত্ব উপলব্ধি করে অক্সিজেন থেকে হাটহাজারি কলেজ গেইট পর্যন্ত চারলেনের কাজ প্রায় শেষ পর্যায়ে। শুধু তাই নয় এই সড়কের মধ্যে যে সেতু গুলো দূর্বল বা প্রশস্থয় ছোট সেগুলো ভেঙ্গে বড় করা হয়েছে বা কিছু কিছু হচ্ছে। কিন্তু হাটহাজারি কলেজ গেইটের পর রাস্তা গুলো প্রশস্থয় আর বড় করা হয়নি তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চালকদের গাড়ি চালাতে হয়। হাটহাজারি সিমানার শেষ প্রান্তে রাউজান সীমানার আগে একটা বাজার আছে যেটা ইছাপুর ফয়জিয়া বাজার নামে পরিচিত, এটা হাটহাজারির মধ্যে পড়েছে। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উপর প্রতি সোমবার ও শুক্রবার এই বাজারটা বসে, আর এই দুইদিন ইছাপুর ফয়জিয়া বাজারে যানজট লেগেই থাকে।

এই ব্যাপারে পাহাড়িকা পরিবহনের চালক মো. আনোয়ার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন যানজট ছাড়াও বাজারের ভিতর প্রত্যেক চালকেই খুব সাবধানে গাড়ি চালায় তারপরও যদি বাজার করতে আসা কারো অমনোযোগীতার কারনে কোন দূর্ঘটনা ঘটে সাধারন মানুষ কার দোষ সেইটা না খুজে প্রথমেই ড্রাইভারের উপর ক্ষিপ্ত হয়। ইছাপুর ফয়জিয়া বাজার ছাড়াও অক্সিজেন থেকে হাটাহাজারীর মধ্যে আরও কয়েকটি বাজার আছে যেমন ফতেয়াবাদ বাজার, ইসলামিয়া হাট এইগুলো ও রাস্তার উপর বসে যার জন্য যানজট নিত্য দিনের ব্যাপার। ইছাপুর ফয়জিয়া বাজার ও ফতেয়াবাদ বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের কাছে জানতে চাইলে বলেন- বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা উপর বেচা-কেনা করতে হয়। বিক্রেতারা এক জায়গায় বসে থাকলেও ক্রেতাদেরকে মাল ক্রয় করার জন্য রাস্তার এপাশ থেকে ওপাশ আসা যাওয়া করতে হয় তাই যে কোন সময় ঘটে যেতে পারে দূর্ঘটনা। ইছাপুর ফয়জিয়া বাজার, ফতেপুর বাজার, ও ইসলামিয়া হাট ছাড়াও অক্সিজেন থেকে হাটাহাজারীর মধ্যে আরও কয়েকটি বাজার আছে যেগুলো রাস্তার উপর সেগুলোর অবস্থাও একই রকম যার জন্য চট্টগ্রাম-রাঙামাটি সড়কে প্রতিদিন যানজট লেগেই থাকে। এই বাজারগুলো না সরালে অক্সিজেন থেকে হাটাহাজারি পর্যন্ত চারলেনের কাজ শেষ হলেও এর সুফল যাত্রীরা পাবেন না। তাছাড়া বাংলাদেশের পর্যটন এলাকগুলোর মধ্যে রাঙামাটি অন্যতম। প্রতিদিন দেশি-বিদেশী পর্যটক এই সড়ক দিয়ে যাতায়ত করেন। দেশীয় পর্যটকদের কথা বাদ দিলেও বিদেশী পর্যটকরা রাস্তার উপর বাজারের কারনে যানজট দেখে নেতিবাচক ধারণা পোষণ করে যা পর্যটন শিল্পের জন্য মোটেই কাম্য হতে পারেনা। এই ব্যাপারে ক্রেতা-বিক্রেতা, চালক ও সচেতন মহলের অভিমত প্রধান সড়ক থেকে বাজারগুলো সরিয়ে খালি জায়গায় নিয়ে গেলে ঝুঁকিমুক্ত ভাবে বেচাকেনা করতে পারবে আর রমজান মাসে চালকরা ও নির্জঞ্জাট ভাবে গাড়ি চালাতে পারবে। যা পর্যটন শিল্পের জন্য সহায়ক হবে। ভোক্তভোগিরা স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)