বৃহস্পতিবার ● ২৯ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে জমির আইল কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
নবীগঞ্জে জমির আইল কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
নবীগঞ্জ প্রতিনিধি :: (১৫ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৬মি.)নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামে ২৯ জুন বৃহস্পতিবার সকালে জমির আইল কাটা নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
আবারো বড় ধরণের সংঘর্ষের আশংকায় রয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ছোট আলীপুর গ্রামের সাবেক মেম্বার সোনাই মিয়া তার জমিতে আইল কাটতে যায়। এসময় পাশের জমির মালিক তাহিদ মিয়া অতিরিক্ত আইল কাটার কারণে বাধা প্রধান করে এনিয়ে দু-পক্ষের মধ্যে বাধানুবাধের সৃষ্টি হয় এক পর্যায়ে দু-পক্ষের লোকজন উপস্থিত হলে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের মহিলা সহ ১০জন আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
সংঘর্ষে গুরুতর আহতরা হল ফয়জুল হক(৪৭),আব্দুল তাহিদ(৬৫),আব্দুস সালাম(৪৮),সাবেক মেম্বার সোনাই মিয়া(৬০),ও মাজেদা বেগম (২৮)।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩