শুক্রবার ● ৩০ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে আবহমান গ্রামবাংলার মোরগের লড়াই
নবীগঞ্জে আবহমান গ্রামবাংলার মোরগের লড়াই
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫ মি.) হারিয়ে গেছে গ্রামবাংলার প্রাচীনকালের বিভিন্ন খেলা এবং সংস্কৃতি। নবীগঞ্জ উপজেলায় আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মোরগের লড়াই অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার সংলগ্ন একটি মাঠে নিউ জালালাবাদ আছিল ক্লাব এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েকদিন পর পর উক্ত সংগঠন গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার জন্য মোরগের লড়াই প্রতিযোগীতার আয়োজন করে থাকেন । কখনো ২০টি,কখনো ১০ আবার কখনো ২টি মোরগ দিয়ে সাজানো হয় প্রতিযোগীতার মঞ্চ। গত বৃহস্পতিবার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ আদর্শ গ্রামের শাহ আলী হায়দার ও জুহুরপুর গ্রামের রাব্বুল মিয়া তালুকদারের ২টি মোরগ প্রতিযোগীতায় অংশগ্রহন করে ।
এসময় স্থানীয় লোকজনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভিড় জমায় খেলা উপভোগ করার জন্য । দীর্ঘ ১ঘন্টা খেলা শেষে প্রতিযোগীতার ফলাফল ’ড্র’ হিসেবে ঘোষণা করা হয় । আয়োজনকারীদের মধ্যে রুমেল আহমেদ নামে এক যুবক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কিছুদিন পর পর উক্ত খেলা অনুষ্ঠিত হয় প্রচীন বাংলার ঐতিহ্যকে ধর রাখতেই সাধারণত মোরগের লড়াই প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে আগামীতেও হবে ।





রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত