শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ জুন ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » মমেক হাসপাতালের আইসিইউে অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ দাঁড়িয়েছে
প্রথম পাতা » ময়মনসিংহ » মমেক হাসপাতালের আইসিইউে অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ দাঁড়িয়েছে
শুক্রবার ● ৩০ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মমেক হাসপাতালের আইসিইউে অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ দাঁড়িয়েছে

---ময়মনসিংহ অফিস :: (১৬ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০ মি.) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসিইউ ইউনিটে লাগা আগুন থেকে বেঁচে যাওয়া ছয়জন রোগীর মধ্যে বৃহস্পতিবার লাইফ সাপোর্টে থাকা নেত্রকোনার দুর্গাপুরের সখিনা (২০) এবং তারাকান্দার হাবিবুর রহমান(৩৬)মারা যান। তারও আগে বধবার ভোরে গফরগাঁওয়ে সুরুজ মিয়া (৪৮) এবং মঙ্গলবার সন্ধার পর জামালপুরের হেলাল উদ্দিন (৫০) মারা যাওয়ায় মৃতের সংখ্যা ৪ এ দাড়িঁয়েছে বলে নিশ্চিত করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির কমিটি প্রধান হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল গনির নেতৃত্বে তদন্ত কাজ শুরু করেছে বৃহস্পতিবার।
ঈদের পর দিন মঙ্গলবার (২৭ জুন) সকালে হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার আইসিইউতে আগুন লেগেছিল। এসময় লাইফ সাপোর্ট মেশিন পুড়ে যাওয়ায় ছয়জন রোগীকে উদ্ধার করে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে বৃহস্পতিবার সখিনা এবং হাবিবুর রহমান, বুধবার সুরুজ মিয়া এবং মঙ্গলবার হেলাল উদ্দিন নামে এ চারজনের মৃত্যু ঘটে। বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতারের চিকিৎসকরা জানিয়েছেন।
আগুন লাগার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে কমিটিকে তিন কর্মদিবসে প্রতিবেদন দিতে বলা হয়।
বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্থ আইসিইউ ইউনিট ঘুরে দেখে গেছেন। এ সময় কমিটির সদস্যরা বৈদ্যুতিক সরঞ্জামাদিসহ পুড়ে যাওয়া মূল্যবান যন্ত্রপাতি ও মেশিন দেখেন এবং ছবিও তোলেন।
তদন্ত কমিটি প্রধান আব্দুল গনি সাংবাদিকদের জানান,প্রয়াজনে আরও সময় চাইবেন তারা। এদিকে নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে না।”
আইসিইউর দায়িত্বে থাকা উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম ফজলুল হক পাঠান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, স্টোররুম থেকেই যে আগুনের সূত্রপাত সেটি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
তদন্ত কমিটির সদস্য গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তাওহীদুর রহমান বলেন, “আইসিইউর স্টোররুমের এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে।” তবে এ বিষয়ে ডা. পাঠান বলছেন, গত ৩ মাস ধরে স্টোর রুমের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি নষ্ট ছিল।
বৃহস্পতিবার দেখা যায়, আগুনের পর থেকে বন্ধ রয়েছে আইসিইউ ইউনিটের কার্যক্রম। নতুন করে কোনো রোগী আইসিইউতে নেওয়া হচ্ছে না। ফলে ঝুঁকির মুখে পড়েছে হাসপাতালের সঙ্কটাপন্ন রোগীরা।
এদিকে আইসিইউ সচল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং২/১ দিনের মধ্যে আইসিইউ ওয়ার্ড সচল করা সম্ভব হবে এ কথা জানান, মমেক এর সহকারী পরিচালক লক্ষ্মীনারায়ণ মজুমদার।
প্রসঙ্গতঃ মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার সময় আইসিইউ ইউনিটের স্টোর রুমে আগুন লেগে আইসিইউ যন্ত্রপাতি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ছয়জন রোগীসহ আটকা পড়া চিকিৎসক ও কর্মচারীদের উদ্ধার করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)