শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় অনাবৃষ্টির কারণে আমন চাষাবাদ হুমকীর মুখে
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় অনাবৃষ্টির কারণে আমন চাষাবাদ হুমকীর মুখে
শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় অনাবৃষ্টির কারণে আমন চাষাবাদ হুমকীর মুখে

---নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি :: (২৩ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৩মি.) ভরা বর্ষা মৌসুমের আষাঢ় মাস শেষ হতে চললেও নওগাঁর সাপাহারে অনাবৃষ্টির কারণে আমন চাষাবাদ নিয়ে উপজেলার কৃষককুল দিশেহারা হয়ে পড়েছেন সে সাথে এবারের আমন চাষাবাদ বেশ হুমকীর মুখে পড়েছে বলে অভিজ্ঞ কৃষকগণ মনে করছেন।
দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষনে বন্যার খবর পাওয়া গেলেও বরেন্দ্র অঞ্চল নওগাঁর সাপাহার এলাকায় অনাবৃষ্টির কারণে এখনও মাঠ ঘাট খরায় পুড়ছে, কোথাও কোন বৃষ্টি নেই বর্ষা মৌসুমের এ সময়ে মাঠ, ঘাট পানিতে চারিদিক থৈথৈ করার কথা থাকলেও এলাকার মাঠগুলি এখনও রয়েছে শুকনো। পানির অভাবে কৃষক মাঠে হাল চাষ করতে না পেরে মাঠগুলি এখন শুধু গরুর ঘাস খাওয়ার উপযোগী হয়ে রয়েছে চারিদিকে তাকালে শুধু ধু-ধু মাঠ আর মাঠ চোখে পড়ে। বৃষ্টির পানি অভাবে কিছু দিন পূর্বে এলাকার কৃষকগন পুকুর, নালা, খাল বিভিন্ন উৎস হতে সেচের মাধ্যমে তাদের বীজতলা তৈরী করে তাতে বীজ বুনেছে। এখন কৃষকের বীজগুলি বেশ সবল সতেজ হয়ে রোপা লাগানোর মত হয়ে উঠেছে। কিন্তু এখনও মাঠে পানি না থাকায় কৃষকগন তাদের চারাগুলি রোপন করতে পারছেনা। বরেন্দ্র এলাকায় বর্ষার পানির উপর নির্ভর করে কৃষকগন তাদের রোপা আমন চাষাবাদ করে থাকে কিন্তু বর্ষা মৌসুমের অর্ধেক সময় পার হয়ে গেলেও এখনও এ এলাকায় বর্ষা নামেনি বা ভারি কোন বর্ষন হয়নি। মাঠ ঘাটগুলিও রয়েছে শুষ্ক। অন্যান্য বছরে বর্ষা মৌসুমের এই সময়ে কৃষকগন তাদের রোপা আমন লাগানোর কাজ শুরু করে দেন, কিন্তু সাপাহার পোরশা উপজেলার কোথাও এখনও কোন রোপা আমনের চারা লাগানো শুরু হয়নি। এলাকার পুকুর নালা খাল খন্দকগুলিও রয়েছে শুষ্ক সেচের মাধ্যমে চাষাবাদ করারও কোন সুযোগ নেই ইতোমধ্যে কৃষকগন মাঠের জমির আইল বাধায় সহ যাবতীয় কাজ করে রেখে দিয়ে এখন আকাশ পানে চেয়ে রয়েছেন কখন অঝর ধারায় বৃষ্টি নামবে আর কখন তারা তাদের স্বপ্নের আবাদ আমন ধানের চারা রোপন করতে পারবে। বৃষ্টির কারণ বা অনাবৃষ্টির জন্য বরেন্দ্র এলাকায় আমন চাষাবাদ না হলে কৃষকগন সারা বছর তাদের পরিবার পরিজনদের কি খাওয়ায়ে বেঁচে রাখবে সে চিন্তায় চিন্তিত হয়ে দিশে হারা হয়ে পড়েছেন। উপজেলা কৃষি দপ্তর সহ অনেক অভিজ্ঞ কৃষক বলেছেন আগামী ১৫দিনের মধ্যে ভারি বর্ষন না হলে আমন চাষাবাদ অনেকাংশেই হুমকীর মুখে পড়বে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)