শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ফাঁড়িতে ভাংচুর
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ফাঁড়িতে ভাংচুর
শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ফাঁড়িতে ভাংচুর

---ময়মনসিংহ অফিস :: (২৩ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৪মি.) ময়মনসিংহ নগরীতে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় যুবলীগ নেতা মনিরুজ্জামান রনির নেতৃত্বে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটানোর পাশাপাশি ফাঁড়িতে ভাংচুর চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ নগরীর ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রথমে সন্ত্রাসীরা আসামি ছিনিয়ে নেয়ার পর মামলার বাদীকে তুলে নিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নগরীর ২নং পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এ সময় ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি মামলার বাদীকে উঠিয়ে নিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
যুবলীগ নেতা মনিরুজ্জামান রনির নেতৃত্বে সন্ত্রাসীরা ফাঁড়িতে ব্যাপক ভাংচুর চালিয়েছে বলে ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন আরও জানান।

স্থানীয়রা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,এ ঘটনায় শহরের কলেজ রোড়, গোলাপজান রোডসহ আশপাশের এলাকায় গ্রেফতার ও হামলা আতঙ্ক থমথমে অবস্থা বিরাজ করছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নুরে ই আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, হামলায় পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফারুক হোসেনসহ দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শান্ত নামে একজনকে আটক করে। তিনি আরও জানান,শহরের গোলাপজান রোডে একটি বাড়ি পোড়ানো মামলার বাদী হজরত আলী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলেজ রোড এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় ওই মামলার আসামি আসাদুজ্জামান অপু ও ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য মনিজ্জামান রনির নেতৃত্বে হজরত আলীর ওপর হামলা চালানো হয়। এ সময় তার মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা।

খবর পেয়ে ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পৌঁছে বাড়ি পোড়ানো মামলার আসামি আসাদুজ্জামান অপুকে আটক করে ও বাদী হজরত আলীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসার সময় সন্ত্রাসীরা বাঁধা দেয়ার চেষ্টা চালায় এবং পুলিশের কাছ থেকে আসামি অপুকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ ওই বাদীকে নিয়ে ফাঁড়িতে ফিরলে রাত সাড়ে ১১টার দিকে মহানগর যুবলীগ সদস্য মনিজ্জামান রনির নেতৃত্বে ফের ৫/৭টি মোটরসাইকেলযোগে ১০/১৫ জন সশস্ত্র যুবক পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এসময় পুলিশ ফাঁড়ির চেয়ার-টেবিলসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাংচুর করে মামলার বাদীকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলে। পুলিশ এতে বাধা দিলে সন্ত্রাসীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম রাতে ঘটনাস্থল পরিদর্শন কালে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)