শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিলাইছড়ি চাইন্দ্যা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি পূনঃনির্মান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিলাইছড়ি চাইন্দ্যা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি পূনঃনির্মান
শনিবার ● ১৫ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিলাইছড়ি চাইন্দ্যা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি পূনঃনির্মান

---ষ্টাফ রিপোর্টার :: (৩১ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.২০মি.)সাম্প্রতিক প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের চাইন্দ্যা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ যাবতীয় সরঞ্জামাদি পানিতে ভেসে যায়। বিদ্যালয়ের বিষয়টি জানতে পেরে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বিদ্যালয়টি পরিদর্শনে ছুটে যান এবং বিদ্যালয়টির নাজুক অবস্থা দেখে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীদের বিদ্যালয়টি পুনঃনির্মানে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতী দেন।
দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার (১৪জুলাই) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে বিদ্যালয়টি পূর্ননির্মানের জন্য ১৬ বান্ডিল রঙিন ঢেউটিন ও নগদ ২৫হাজার টাকা জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফারুয়া ইউনিয়নের হেডম্যান কালন্দ তংঞ্চঙ্গ্যাকে প্রদান করা হয়।
এ সময় জেলা আওয়ামীলীগের সদস্য ও বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুকুমার চক্রবত্তী, আওয়ামীলীগের সহ-সভাপতি রাসেল মারমা, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ১৩১নং বল্লালছড়া মৌজার হেডম্যান ও  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

পরে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি, ফারুয়া ও বিলাইছড়ি সদর এলকায় সেলাইমেশিন বিতরন করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)