শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজট
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজট
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজট

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৬মি.) সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ১৯ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইনে দাড়িয়ে আছে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনগুলো। এতে চরম দুর্ভোগে পড়েছে উত্তরাঞ্চলগামী যাত্রীরা।

১৯ জুলাই বুধবার সকাল থেকেই থেমে থেমে যানজট দেখা দেয়। বেলা ১২ টা থেকে যানজটের তীব্রতা বেড়ে গিয়ে মহাসড়কের অন্তত ১৯ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

ঢাকা থেকে কুষ্টিয়াগামী জে আর পরিবহণের যাত্রী  শিফ ইনর্চাজ আরেফিন সোহাগ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকেই যানজটের কবলে পড়েছি। সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আসতে প্রায় ৩ ঘন্টা সময় লেগেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গণি জানান, মহাসড়কের নলকা সেতুর পশ্চিমপাশে একটি ট্রাক বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) রফিকুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট দেখা দেয়। দুপুরের দিকে এর তীব্রতা বেড়ে যায়। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

তিনি আরও জানান, নলকা সেতু ও সেতুর উভয় পাশের রাস্তায় খানা-খন্দক সৃষ্টি হওয়ার কারণে মাঝে মধ্যেই এ অঞ্চলে যানবাহন বিকল হয়ে পড়ে। এতে মাঝে মধ্যেই যানজটের সৃষ্টি হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)