বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজট
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজট
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৬মি.) সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ১৯ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইনে দাড়িয়ে আছে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনগুলো। এতে চরম দুর্ভোগে পড়েছে উত্তরাঞ্চলগামী যাত্রীরা।
১৯ জুলাই বুধবার সকাল থেকেই থেমে থেমে যানজট দেখা দেয়। বেলা ১২ টা থেকে যানজটের তীব্রতা বেড়ে গিয়ে মহাসড়কের অন্তত ১৯ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
ঢাকা থেকে কুষ্টিয়াগামী জে আর পরিবহণের যাত্রী শিফ ইনর্চাজ আরেফিন সোহাগ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকেই যানজটের কবলে পড়েছি। সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আসতে প্রায় ৩ ঘন্টা সময় লেগেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গণি জানান, মহাসড়কের নলকা সেতুর পশ্চিমপাশে একটি ট্রাক বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) রফিকুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট দেখা দেয়। দুপুরের দিকে এর তীব্রতা বেড়ে যায়। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
তিনি আরও জানান, নলকা সেতু ও সেতুর উভয় পাশের রাস্তায় খানা-খন্দক সৃষ্টি হওয়ার কারণে মাঝে মধ্যেই এ অঞ্চলে যানবাহন বিকল হয়ে পড়ে। এতে মাঝে মধ্যেই যানজটের সৃষ্টি হয়েছে।





আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার