শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত

---ষ্টাফ রিপোর্টার :: (৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২১মি.) রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৎস্য সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ বিশেষ পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়ন করছে। এর ফলে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ হয়ে বিদেশেও মাছ রপ্তানি হচ্ছে। এতে দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মৎস্য চাষীদের ভাগ্য উন্নয়নে ক্রীক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। অনেকে এই প্রকল্প নিয়ে হেলাফেলা করেছিল আবার অনেকেই সফলও হয়েছিল। মাছ মারা বন্ধ থাকাকালীন মা মাছ নিধন না করে আগামীতে কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদনে জেলেদের আরো আন্তরিক হবারও পরামর্শ দেন তিনি। সম্প্রতি রাঙামাটিতে পাহাড়ধ্বস ও বন্যায় ক্ষয়ক্ষতি হওয়ায় মাছ মারা বন্ধ থাকাকালীনও সময়মতো জেলেদের ভিজিএফ চাল বিতরণ করা হয় নাই। তবে তা শীঘ্রই বিতরণ করা হবে বলেও তিনি জেলেদের আশ্বস্থ করেন।

১৯জুলাই বুধবার  সকালে রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

“মাছ চাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে মৎস্য সপ্তাহ-উপলক্ষে সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য দপ্তর সকালে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করে। র‌্যালীটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে রাজবাড়ী জলযান ঘাটে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত করেন। র‌্যালীতে কাপ্তাই হ্রদের জেলে, মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক সাধন মনি চাকমা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল রহমান।

আলোচনাসভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কাপ্তাই হ্রদে আজ চরম হুমকির মুখে। ক্রমাগত পলি জমে কাপ্তাই হ্রদের মৎস্য চাষ ও যোগাযোগ ব্যবস্থা নাজুক হয়ে উঠেছে। এ হুমকি মোকাবেলায় দ্রুত কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের ব্যবস্থা নেওয়া দরকার। তিনি সরকারকে কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি জেলেদের উদেশ্যে বলেন, কাপ্তাই হ্রদের মাছের ডিম ছাড়ার মৌসুমে ডিমওয়ালা মাছ শিকার করা হলে তা আপনাদের জন্যই অপূরণীয় ক্ষতি হবে। বর্তমানে জেলায় নিবন্ধিত ২১১৫৯জন জেলে রয়েছে আগামীতে আরো বাড়বে। হ্রদে যদি মাছ উৎপাদন না বাড়ে আগামিতে জেলেরা খাবে কি। তাই এখন থেকেই সতর্ক হতে হবে। তিনি কাপ্তাই হ্রদে জাক দিয়ে মাছ শিকার বন্ধ করতে মৎস্য বিভাগ ও সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ দেন। মাছ চাষকে আন্তরিকতা আর পরিশ্রম দিয়ে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)