শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » হরিণাকুন্ডু তৈলটুপি গ্রাম এখন গরু পালনে স্বাবলম্বী
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » হরিণাকুন্ডু তৈলটুপি গ্রাম এখন গরু পালনে স্বাবলম্বী
বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হরিণাকুন্ডু তৈলটুপি গ্রাম এখন গরু পালনে স্বাবলম্বী

---জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি  :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের তৈলটুপি গ্রামের প্রায় শতভাগ কৃষাণ-কৃষানী গরু মোটা তাঁজা করন প্রকল্প গ্রহন করে স্বাবলম্বী হয়েছে। এ গ্রামের সাড়ে ৪শত কৃষকের মধ্যে চারশত কৃষকই গরু মোটা তাঁজা করন প্রকল্প গ্রহন করেছেন। কৃষকদের পাশাপাশি উপজেলার অনেক বেকার যুবকও গরু মোটা তাঁজা করনের কাজ করে ধিরে ধিরে স্বাবলম্বী হয়ে উঠছে। প্রতি বছরই একেক জন কৃষক একাধিক গরু মোটা তাঁজাকরনের কাজ করে আর্থিক ভাবে স্বাবলম্বী হয়ে উঠছে আর সেই সাথে এনেছে সংসারে স্বচ্ছলতা। তাছাড়া গরুর গোবর জ্বালানীর পাশাপাশি জমিতেও ব্যবহার হচ্ছে জৈব সার হিসাবে। গরুর গোবর জমিতে সারের চাহিদাও পুরণ করছে বলে জানিয়েছেন স্থানীয় একাধিক কৃষক পরিবার। হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের দারিদ্র নিপিড়ীত একটি গ্রাম তৈলটুপি। এ গ্রামের হতদরিদ্র প্রায় চার শতাধিক কৃষাণ-কৃষানী তাদের দারিদ্র জয়ের লক্ষ্যে দীর্ঘ ৩০-৪০ বছর ধরে গরু মোটা তাঁজাকরনের কাজ করে আসছে।

স্থানীয় বিভিন্ন বাজার ও পার্শ্ববর্তী দেশ থেকে আসা গরুর বাচ্চা ক্রয় করে ১-৩ বছর ধরে লালন-পালন করে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব কোরাবানীর ঈদের হাটে বিক্রি করে অধিক মুনাফা লাভ করছে। সেই সাথে পুরন করছে স্থানীয় ও দেশের মানুষের মাংসের চাহিদার একাংশ। অধিকাংশ কৃষকই প্রতি বছর এক থেকে দুটি গরু কোরবানি ঈদের ৫/৬ মাস আগে থেকে আধুনিক পদ্ধতিতে মোটা তাজা করতে ব্যস্ত থাকে। এ কাজে কৃষকদের সাথে কৃষানী ও তাদের ছেলে মেয়েরাও সহায়তা করে থাকে। উপজেলার অনেক শিক্ষিত বেকার যুবক চাকুরির আশায় না ঘুরে গরু মোটা তাজাকরণ পদ্ধতিকে পেশা হিসাবে বেছে নিচ্ছে। এ গ্রামে সবচেয়ে বেশী গরু লালন-পালন কারেন আদিল উদ্দিন জোয়ারদার। তার বর্তমানে ৩০-৩৫টি গরু ও ৩ জন রাখাল আছে। পাকা গোয়াল ঘরে গরু রাখেন তিনি। কোরাবানীর ঈদের হাটে বিক্রি করে অধিক মুনাফা লাভ করছেন তিনি।

গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন সকিনা নামে একজন বিধবা মহিলা। ২৫ হাজর টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে এখন তার পুজি ৩ লক্ষ টাকা। পাশাপাশি ছেলেময়ে মানুষ ও সংসার চালিয়েছেন তিনি। নাজিম উদ্দীন জানান, ৩০ বছর ধরে তিনি এ কাজ করে আসছেন। ঔষুধ ও খাদ্যের দাম দিনদিন বাড়ছে। এতে লাভের পরিমান আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা ঠিকভাবে আসে না বলে তিনি জানান। গ্রামের গৃহিনীরা জানান, তারা তাদের বাড়ীর পুরুষদের গরু লালন-পালনে সহায়তা করে থাকেন। আদিল উদ্দিন জোয়ারদারের গোয়ালের শ্রমিক মাসে ৬ হাজার টাকা বেতনে কাজ করেন।

এ ছাড়াও গরুর বিষ্টা (গোবর) জ্বালানী পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার এর পরির্বতে গোবর জমিতে ব্যবহার দিনদিন বৃদ্ধি সহ জর্মির উর্বরা শক্তির বাড়ছে এবং ব্যাপক ফসলের ফলন বাড়ছে। ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, ঝিনাইদহ জেলায় প্রচুর গরু মোটা তাঁজা করন করা হয়। এর মধ্যে তেলটুপি গ্রামে বেশী হয়। এদেরকে সরকারীভাবে আর্থিক সাহায্য করা হলে দেশীয় বাজারের মাংশের চাহিদা পুরন করে বিদেশেও রপ্তানী করতে পারত। ফলে অর্থনেতিক প্রবৃদ্ধি অর্জনে গ্রামটি সহায়ক ভুমিকা পালন করতে পারত। কৃষকেরা দাবী করে বলেন, কোন ধরনের সরকারী পৃষ্টপোশকতা তারা পায়না। তারা আশা পোশন করেন সরকার তাদের এ ব্যাপারে সহায়তা করলে তারা দেশীয় বাজারে মাংসের চাহিদা পুরন সহ অর্থনেতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভুমিকা পালন করতে পারবেন।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)