সোমবার ● ৩১ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » যমুনাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি পূনঃনির্মানে রাঙামাটি জেলা পরিষদের সহায়তা
যমুনাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি পূনঃনির্মানে রাঙামাটি জেলা পরিষদের সহায়তা
বিলাইছড়ি প্রতিনিধি :: (১৬ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০১মি.) গত ১৩ জুন প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে রাঙামাটির দূর্গম বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন যমুনাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ভেঙ্গে যায়। খবর পেয়ে বিদ্যালয়টি পরিদর্শনে ছুটে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও বিলাইছড়ি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়সেন তংঞ্চঙ্গ্যা। পরিদর্শনের পর বিদ্যালয়টির নাজুক অবস্থা দেখে এটি পূনঃনির্মানের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
দেওয়া প্রতিশ্রুতী অনুসারে বিদ্যালয়টি পূনঃ নির্মানের জন্য রবিবার ৩০ জুলাই সকালে যমুনাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারেম বম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেডম্যান রিনলম বম পালমের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
এ সময় এ সময় বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংঞ্চঙ্গ্যা, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ১৩১নং বল্লালছড়া মৌজার হেডম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরুন কান্তি তংঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি উজ্জল তংঞ্চঙ্গ্যা’সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ