রবিবার ● ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » বেলকুচি বিএনপি’র সদস্য সংগ্রহ
বেলকুচি বিএনপি’র সদস্য সংগ্রহ
সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের বেলকুচিতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। ৫ আগষ্ট শনিবার দুপুরে বেলকুচি উপজেলার সুবর্নসড়া এলাকায় সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য প্রার্থী রাকিবুল করীম খান পাপ্পু। অনুষ্ঠানে বেলকুচিসহ চৌহালী ও এনায়েতপুর থানার বিএনপি-ছাত্রদল-যুবদলসহ অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। একই সাথে নবগঠিত জেলা বিএনপির কমিটিতে ওরিয়েন্টাল গ্রুপের পরিচালক বিশিষ্ট শিল্পপতি রেজাউল করিম খান পাপ্পুকে জেলা বিএনপির সহ-সভাপতি মনোনীত করায় সংবর্ধনা দেয়া হয়।
বেলকুচি উপজেলা বিএনপির উপদেষ্টা বদরুদ্দোজা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম গোলাম, মিজানুর রহমান প্রমুখ। নেতাকর্মীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মী ছাড়াও জেলার সকল অনলাইন,প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহন করেন।





পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক