শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় » গিনেস বুকে রেকর্ড গড়তে চান ৬৬ বছরের সাতারু মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যে
প্রথম পাতা » জাতীয় » গিনেস বুকে রেকর্ড গড়তে চান ৬৬ বছরের সাতারু মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যে
রবিবার ● ৬ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গিনেস বুকে রেকর্ড গড়তে চান ৬৬ বছরের সাতারু মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যে

---ময়মনসিংহ অফিস :: (২২ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৭মি.) ৬৬বছর বয়সে ১৪৬ কিলোমিটার সাঁতরিয়ে নতুন রেকর্ড গড়ার স্বপ্ন পূরণে আবারও সাঁতারে নেমে পড়লেন নেত্রকোনার মদন উপজেলার বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। এই কৃতী সাঁতারুর ইচ্ছা বিরতিহীনভাবে ১৪৬ কিলোমিটার পাড়ি দিয়ে দূরপাল্লার সাঁতারে নতুন এক রেকর্ড গড়ার। ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট, ধোবাউড়া, নেত্রকোনা জেলার পূর্বধলা, দুর্গাপুর, নেত্রকোনা সদরসহ ১০ উপজেলা হয়ে কংশ নদী দিয়ে ১৪৬ কিলোমিটার সাঁতরে নিজ উপজেলা মদনের মগরা ব্রিজে উঠার সম্ভাবনা রয়েছে। তাকে অনুসরণ করে দ’টি নৌকায় নিজ স্বজন, চিকিৎসক ও সাংবাদিকসহ বিভিন্ন লোকজন যাচ্ছেন। সাঁতার অবস্থায় দেখতে হাজার হাজার উৎসুক জনতা রাতদিন নদীর দু’পাশে দাঁড়িয়ে ভিড় করছেন।ময়মনসিংহের ফুলপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ হাকিম সরকার এবং নেত্রকোনা জেলার মদন পৌরসভার সাবেক মেয়র মদন নাগরিক কমিটির আহ্বায়ক দেওয়ান মোদাচ্ছের হোসেন এ প্রতিযোগিতার আয়োজন করেন।

৪ আগষ্ট শুক্রবার সন্ধা ৬টা ৫০মিনিটে সাঁতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ফুলপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সার ডিলার সমিতির সভাপতি গোলাম মুর্তুজা তালুকদার (লাল মিয়া)।

ফুলপুর উপজেলার কংস নদের সরচাপুর সেতু থেকে সাঁতার উদ্বোধন অনুষ্ঠানের পর ক্ষিতিন্দ্রর সাঁতার দেখতে এই দীর্ঘ পথের নদীর দু’পাড়ে হাজার হাজার দর্শক ভিড় জামাচ্ছেন। তিনি মদন উপজেলার মগড়া নদীর বালই সেতু পর্যন্ত পৌছে গেছেন এবং সর্বশেষ ১৪৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার অদম্য ইচ্ছায় পথ চলছেন। ৬৬ বছর বয়সে আবারো সাঁতারে নেমে ১৪৬ কিলোমিটার নদীপথ বিরামহীনভাবে পাড়ি দিলেন তিনি। এই পথ পাড়ি দিতে তিনি সময় নেন ৪৪ ঘণ্টা।

রবিবার ঘড়ির কাঁটা যখন বেলা দুইটা বেজে এক মিনিটে তখন তিনি নেত্রকোণার মদন উপজেলা সদরের দেওয়ান বাজারের ঘাটে মগড়া নদী থেকে উঠে এলেন ডাঙ্গায়।

এ সময় নদীর দুই তীরে হাজারো মানুষ কৃতী এই সাঁতারুকে দেখার জন্যে ভিড় জমান। সাঁতার শেষ করার সাথে সাথে তাকে স্থানীয় সুমাইয়া হেলথ কেয়ারে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুস্থ্য অবস্থায় তিনি উপজেলা সদরের বৈশ্যপাড়ায় নিজ বাড়িতে ফিরেন।

তিনি ধারনা করে ছিলেন,টার্গেট পূরণ করতে পারলে তার নাম গিনেজ বুকেও উঠে যেতে পারে। কারণ, ৬৬ বছর বয়সে ৩৫ ঘণ্টায় কোনো বিরতি ছাড়াই ১৪৬ কিলোমিটার সাঁতরানোর কোনো রেকর্ড নেই।

অরুণ কুমার নন্দীর বিরতীহীন সাঁতার দেখে ১৯৭০ সালেই মদনের জাহাঙ্গীরপুর উন্নয়নকেন্দ্রের পুকুরে তিনি ১৫ ঘণ্টার সাঁতার প্রদর্শনীতে অংশগ্রহণ করে এলাকায় আলোচিত হন। এটিই তার প্রথম সাঁতার। পরবর্তীতে ১৯৭২ সালে সিলেটের রামকৃষ্ণ মিশন পুকুরে ৩৪ ঘণ্টা, সুনামগঞ্জের সরকারি হাইস্কুলের পুকুরে ৪৩ ঘণ্টা, ১৯৭৩ সালে ছাতক হাইস্কুলের পুকুরে ৬০ ঘণ্টা, সিলেটের এমসি কলেজের পুকুরে ৮২ ঘণ্টা এবং ১৯৭৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুকুরে ৯৩ ঘণ্টা ১১ মিনিট বিরামহীন সাঁতার প্রদর্শন করে জাতীয় রেকর্ড সৃষ্টি করেন। জাতীয় রেকর্ড সৃষ্টি করায় ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। ডাকসুর উদ্যোগে ক্যাম্পাসে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। ১৯৭৬ সালে ক্ষিতিন্দ্র্র জগন্নাথ হলের পুকুরে ১০৮ ঘণ্টা ৫ মিনিট সাঁতার প্রদর্শন করে নতুন রেকর্ড সৃষ্টি করেন। এর স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জগন্নাথ হলের পুকুরপাড়ে স্মারক ফলক নির্মাণ করে।

এ ছাড়াও বিভিন্ন সময় ঢাকা স্টেডিয়ামের সুইমিং পুল, মদন উপজেলা পরিষদের পুকুর এবং নেত্রকোনা পৌরসভার পুকুরে ক্ষিতিন্দ্রের একাধিক সাঁতার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভারতেও দূরপাল্লার সাঁতার প্রর্শনীতে অংশ নিয়েছেন তিনি। ১৯৮০ সালে মাত্র ১২ ঘণ্টা ২৮ মিনিটে মুর্শিদাবাদের ভাগীরথী নদীর জঙ্গীপুর ঘাট থেকে গোদাবরী ঘাট পর্যন্ত ৭৪ কিলোমিটার নদীপথ পাড়ি দেন।

নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুরে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যের বাড়ি। বাবার নাম ক্ষিতীশ চন্দ্র বৈশ্য ও মা নাম সুপ্রভা রাণী বৈশ্য। ১৯৫২ সালের ২৩ মে জন্ম নেয়া এই বীর মুক্তিযোদ্ধা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এএনএস কনসালট্যান্ট হিসেবে চাকুরী থেকে অবসর গ্রহণ করেছেন। পদার্থবিদ্যা বিষয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করেন। তৎকালীন রাষ্ট্রপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট থেকে সম্মাননাও পেয়েছিলেন তিনি। তা ছাড়াও সাঁতার প্রদর্শনী ও রেকর্ড সৃষ্টির স্বীকৃতি হিসেবে অসংখ্য পুরস্কার-সম্মাননা পেয়েছেন তিনি।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)