শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন

---ষ্টাফ রিপোর্টার :: (৩১ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪৩মি.) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫আগষ্ট মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর উদ্যেগে শহরের ভেদভেদীতে নির্মিত বঙ্গবন্ধুর ভাষণের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদ সভাকক্ষে জাতির পিতার জীবন ও কীর্তির উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের সদস্য সাধন মনি চাকমা, চানমুনি তঞ্চচঙ্গ্যা, মনোয়ারা আক্তার জাহান, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু’সহ পরিষদের বিভিন্ন হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ।

অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান ছিলো অপরিসীম। তিনি এদেশের অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতিকে শিক্ষিত করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সবসময় কাজ করে গেছেন। এ আন্দোলন করতে গিয়ে অনেকবার তাকে জেল কারাবাস ভোগ করতে হয়েছে। তবুও তিনি থেমে থাকেননি। তিনি চেয়েছিলেন এদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। কিন্তু ৭১’র স্বাধীনতা বিরোধীরা ৭৫’র ১৫আগস্ট তাকে স্বপরিবারে হত্যা করেছে। যাতে বিশ্বে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়াতে না পারে। কিন্তু তার আদর্শে গড়া তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পিতার সেই সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে এগিয়ে চলেছেন এবং দায়িত্ব নিয়ে বঙ্গঁবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অদ্যাবধি কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর হতে দেশে অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী উন্নয়ন’সহ বিভিন্ন সেক্টরে জাতির পিতার স্বপ্ন পূরণে এবং আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের যার যার দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে। তবেই দেশ ও জাতির উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।
তিনি আরো বলেন, ৭১’র দোসররা ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করেছে। তাই নতুন প্রজন্মদের জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত করতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের মাঝে তুলে ধরার আহ্বান জানান তিনি।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পরিষদের হস্থান্তরিত বিভাগ রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তর হতে মৎস্য, কম্পিউটার, ইলেক্ট্রনিক্স ও মিশ্র ফলে প্রশিক্ষণপ্রাপ্ত ৫জন যুবদের মাঝে ৫০হাজার টাকা করে মোট ২লক্ষ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
কাউখালীতে জাতির পিতার শাহাদৎ বার্ষিকী ও আলোচনা সভা

কাউখালী প্রতিনিধি :: কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান  ১৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
জাতির পিতার শাহাদৎ বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে এক র‌্যালী উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষন করেন। আলোচনা সভা কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী (চৌচামং)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম, কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা, কাউখালী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের ও আ’লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার প্রমুখ।
এ সময় আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, কাউখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভাঃ) বাহার মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন জণস্বাস্থ্য প্রকৌশলী সুব্রত বড়ুয়া।

আলোচনা সভা শেষে জাতিয় শোক দিবস উলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি কর্তৃক পুরুস্কার তুলে দেওয়া হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

আর্কাইভ