শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামা উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামা উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি
শুক্রবার ● ২৫ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামা উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি

---লামা (বান্দরবান) প্রতিনিধি :: (১০ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ১০.৫৩মি.) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লামা উপজেলার ১০১ ও পৌর শাখার ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে বান্দরবান জেলা ছাত্রদল। বান্দরবান জেলা ছাত্রদল সভাপতি এম. হাবীবুর রহমান ভূইয়া ও সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান সিদ্দিকী ২৫ আগষ্ট শুক্রবার এই দুইটি কমিটির অনুমোদন প্রদান করেন।
জানা গেছে, উপজেলা ছাত্রদলের কমিটিতে মনিরুল ইসলাম তুহিন সভাপতি, শ্যামল চন্দ্র নাথ সাধারণ সম্পাদক ও ক্য সুই প্রু মার্মাকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

অপরদিকে লামা পৌর ছাত্রদলের কমিটিতে মো. নয়ন হাসান সভাপতি, চাঁন মিয়া সাধারণ সম্পাদক ও মো. গোলাম সরওয়ার কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান সিদ্দিকী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, উপজেলা ছাত্রদলের পূর্বের কমিটির সভাপতির কোন ভূমিকায় না থাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাথে আলাপ আলোচনা করে লামা উপজেলা ও পৌর ছাত্রদলকে গতিশীল করতে এই নতুন কমিটি দেওয়া হয়। যারা আন্দোলন সংগ্রামে কষ্ট করেছে তাদের কে মুল্যায়ন করে এই কমিটি দেওয়া হয়েছে। একই সাথে পূর্বের উপজেলা ও পৌর কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
লামা উপজেলা ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম তুহিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপি’র সকল কার্যক্রম সুন্দরভাবে বাস্তবায়ন করতে কাজ করবে নতুন কমিটি। রাজপথে সক্রিয় থেকে সুশৃঙ্খলভাবে কেন্দ্রীয় সকল প্রোগ্রাম পালন করা হবে। এছাড়া আগামী নির্বাচনে বিএনপি’র ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে কাজ করবে এই নতুন কমিটি।





আর্কাইভ