শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ভারতে ধর্ষণ মামলায় ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত করায় ভক্তদের তাণ্ডবে নিহত-৩১
প্রথম পাতা » অপরাধ » ভারতে ধর্ষণ মামলায় ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত করায় ভক্তদের তাণ্ডবে নিহত-৩১
শুক্রবার ● ২৫ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে ধর্ষণ মামলায় ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত করায় ভক্তদের তাণ্ডবে নিহত-৩১

---অনলাইন ডেস্ক :: ভারতের হরিয়ানা রাজ্যে বিতর্কিত ধর্মগুরুর ভক্তদের তাণ্ডবে ৩১ জন নিহত হয়েছে। ধর্ষণ মামলায় ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে আদালত দোষী সাব্যস্ত করায় ক্ষোভে ফুঁসে উঠেছে তার লাখো ভক্ত।

আজ ২৫ আগষ্ট শুক্রবার ভারতের বিশেষ সিবিআই কোর্ট এই রায় দেয়। শাস্তি ঘোষণা করা হবে আগামী সোমবার। রায় ঘোষণার পরপরই হরিয়ানার পাঁচকুলা শহরে তাণ্ডব শুরু করে গুরমিত সিংয়ের সংগঠন ডেরা সাচ্চা সউদার সদস্যরা। বেশ কিছু ভবন ও গাড়িতে তারা আগুন ধরিয়ে দেয়। পুড়িয়ে দেয়া হয় গণমাধ্যমের গাড়ি। পুলিশ তাদের নিরস্ত করতে ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি টিয়ার গ্যাস ও জলকামান ব্যাবহার করে। কিন্তু সংখ্যায় অনেক বেশি থাকায় পরিস্থিতি পুলিশের নাগালের বাইরে চলে যায়। এখন পর্যন্ত শহরটিতে ৩১ জন নিহত হবার খবর দিয়েছে এনডিটিভি। আহতের সংখ্যা আড়াইশোর বেশি।

পাঁচকুলার সহিংসতা সময়ের সাথে সাথে ছড়িয়ে পড়ে আশেপাশে অনেক শহরে। পাঞ্জাবের মালৌত ও বাল্লুয়ানায় দুটি রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে বিতর্কিত গুরুর উন্মত্ত সমর্থকেরা। এসব অঞ্চলের অন্তত ২০০টি ট্রেন বাতিল করা হয়েছে। সহিংসতার আঁচ এসে লাগে রাজধানীতেও। সেখানে একটি বাস ও ট্রেনের দুটি কোচে আগুন ধরিয়ে দেয়া হয়। পরিস্থিতির অবনতির আশংকায় রাজধানী নয়াদিল্লিতে হাই এলার্ট জারি করা হয়েছে।
---
রায় ঘোষণা কেন্দ্র করে দাঙ্গার আশঙ্কায় আগে থেকেই মোতায়েন করা হয় সেনাবাহিনী। পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব ও হরিয়ানায় প্রস্তুত রাখা হয়েছিলো ১৫ হাজারের বেশি আধাসামরিক বাহিনীর সদস্য। গতরাত ১০টা থেকেই সিরসা শহরে ১৪৪ ধারা জারি করা হয়। এমনকি হরিয়ানায় মোবাইলে ইন্টারনেট সেবাও গতরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তারপরও সহিংসতা ঠেকানো যায়নি।

রায় ঘোষণার পর পরিস্থিতির অবনতি হলে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে আসামী গুরমিত সিংকে পাঁচকুলা থেকে সরিয়ে রোহতাক শহরে নেয়া হয়। পাঞ্জাব ও হরিয়ানার আদালত জানিয়েছে, সহিংসতায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য গুরমিত রাম রহিম সিংয়ের অনেক সম্পত্তি জব্দ করা হবে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে গাফিলতির প্রমাণ মিললে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ধর্মীয় সংগঠন ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত সিংয়ের বিরুদ্ধে ২০০২ সালে নিজ আশ্রমে দুই নারীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। এদিকে, সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, ২০০০ সালে ঈশ্বরের কাছাকাছি পৌঁছনো যাবে এই যুক্তি দেখিয়ে ৪০০ জন পুরুষকে শুক্রাশয় কেটে ফেলতে উদ্বুদ্ধ করেন রাম রহিম সিং। এছাড়াও ২০০২ সালে এক অনুসন্ধানী সাংবাদিক হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক গুরমিত রাম রহিম সিংয়ের ভক্তের সংখ্যা ৫ কোটিরও বেশি।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)