শিরোনাম:
●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
রাঙামাটি, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ড্রামে পাওয়া লাশটি স্কুল শিক্ষিকার
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ড্রামে পাওয়া লাশটি স্কুল শিক্ষিকার
রবিবার ● ৩ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ড্রামে পাওয়া লাশটি স্কুল শিক্ষিকার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৭মি.) গাজীপুরে ড্রাম থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত নার্গিস বেগম (৫৪) নরসিংদীর ঘোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি নরসিংদীর পূর্ব ব্রাহ্মণদি এলাকার আব্দুর রহিমের মেয়ে।

ছেলে নাজিউর রহমান বাবু (২৪) ২ সেপ্টেম্বর শনিবার মায়ের লাশটি শনাক্ত করেছেন বলে জানান জয়দেবপুর থানার এসআই মনতোষ চন্দ্র দাস।

স্বজনরা জানান, স্বামী সাবেক গোয়েন্দা কর্মকর্তা আনসার উল্লাহ ঢাকার ১৭০ নম্বর তেজকুনীপাড়ার বাসায় থাকেন।

আনসার উল্লাহর দুই স্ত্রী। প্রথম স্ত্রী, তার দুই মেয়ে এবং নার্গিসের দুই ছেলের একজন ও এক মেয়ে ঢাকায় আনসার উল্লাহর সঙ্গে থাকেন; নার্গিসের ছোট ছেলে খুলনায় লেখাপড়া করেন।

চাকরির কারণে নার্গিস নরসিংদীতে থাকতেন। ছুটি পেলে ঢাকা আসতেন।

এসআই মনতোষ পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে গাজীপুরের এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে তিনি কমলাপুরে যাওয়ার জন্য বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন নার্গিস।

শনিবার ঈদের দিন সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগানের কাছে ঢাকা বাইপাস সড়কের পাশে কাওরানবাজার আড়তের গেইটের সামনে ড্রামে ভরা তার লাশ পাওয়া যায়।
---এসআই মনতোষ জানান, নিহত নারীর পরনে টিয়া রংয়ের সালোয়ার-কামিজ ছিল। লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশটিতে পচন ধরেছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মনতোষ।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, নিহতের বুকে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে ২/৩ তিন আগে তাকে হত্যা করা হয়েছে।

নার্গিসের এক আত্মীয়া গাজীপুরের শারমিন আক্তার বলেন, নার্গিসের স্বামীর আরেক স্ত্রী রয়েছেন। নার্গিস ছিলেন দ্বিতীয় স্ত্রী। স্বামী আনসার উল্লাহ এখন হজ্বে আছেন।

নার্গিসের দুই ছেলের একজন ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরেক ছেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। সবার ছোট মেয়েও ঢাকায় থাকেন।

নার্গিসের ভাই মো. সাইদুর রহিম জূয়েল জানান, আনসার উল্লাহ ঢাকার তেজকুনীপাড়ার বাসায় প্রথম স্ত্রী ও উভয় পক্ষের সন্তানদের নিয়ে বসবাস করেন। তিনি সম্প্রতি প্রথম স্ত্রীকে নিয়ে মক্কায় হজ্ব করছেন।

আগের স্ত্রীর দুই মেয়ে এবং নার্গিসের তিন ছেলে-মেয়ে রয়েছে বলে তিনি জানান।





আর্কাইভ