সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বীরাঙ্গণা কাকন বিবির আবাসনের জন্য অর্থমন্ত্রীর নিকট আবেদন
বীরাঙ্গণা কাকন বিবির আবাসনের জন্য অর্থমন্ত্রীর নিকট আবেদন
সিলেট প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৬মি.) বীরমুক্তিযোদ্ধা বীরাঙ্গণা নুরজাহান বেগম কাকন বিবিকে সিলেট শহরে বসবাসের জন্য স্থায়ী আবাসন ব্যবস্থা করার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বরাবরে একটি আবেদন করেছেন কাকন বিবির মেয়ে মোছা. সখিনা খাতুন।
আজ ১১ সেপ্টেম্বর সোমবার সকালে সিলেট নগরীর অর্থমন্ত্রীর বাসভবন হাফিজ কমপ্লেক্সে এ আবেদন পৌছানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- জাতীসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী কমিটির সদস্য একেএম আব্দুল মোমেন, বীরমুক্তিযোদ্ধা বীরাঙ্গণা নুরজাহান বেগম কাকন বিবি সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।
আবেদনে পত্রে উল্লেখ, বীরমুক্তিযোদ্ধা বীরাঙ্গণা নুরজাহান বেগম কাকন বিবি মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে স্বাধীন ও শত্রুমুক্ত করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। যুদ্ধ চলাকালীন সময়ে পাক বাহিনীরা একাধারে নির্যাতন করে মৃত ভেবে তাকে এক জঙ্গলে ফেলে রেখে যায়। নির্যাতনের চিহ্ন এখন কাকন বিবির শরীরে বিদ্যমান।
আবেদন পত্রে আরো উল্ল্যেখ, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ বীরাঙ্গণাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। গত ১৯ জুলাই কাকন বিবি অসুস্থ হয়ে পড়লে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সময়ে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সব সময় চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। যা নিশ্চয় প্রশংসার দাবিদার। প্রায় দেড় মাস পর গত ২৮ আগস্ট কাকন বিবিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্রে প্রতি সপ্তাহে একবার ডাক্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়।
কাকন বিবির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়াবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় প্রতি সপ্তাহে একবার ডাক্তার দেখানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। এখনো কাকন বিবি পুরোপুরি সুস্থ্য হয়ে উঠতে পারেন নি। ঘন ঘন সিলেটে নিয়ে এসে ডাক্তার দেখালে শারিরীক অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাই বীরাঙ্গণা কাকন বিবিকে বাঁচিয়ে রাখতে সিলেট শহরে একটি স্থায়ী আবাসন প্রয়োজন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ