শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » প্রেম করে বিয়ে : স্বজনদের হামলায় গ্রাম ছাড়া পরিবার
প্রথম পাতা » অপরাধ » প্রেম করে বিয়ে : স্বজনদের হামলায় গ্রাম ছাড়া পরিবার
সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেম করে বিয়ে : স্বজনদের হামলায় গ্রাম ছাড়া পরিবার

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪মি.) প্রেম করে বিয়ে করায় এক পরিবারকে মারপিট ও বসতবাড়ী ভাংচুর ও লুটপাট করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। শুধু তাই নয়, বউকে দিয়ে জোরপুর্বক ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে দেয়ার পায়তারা করছে। এ অবস্থায় গ্রামছাড়া হয়ে পরিবারটি অন্য গ্রামে গিয়ে মানবেতরজীবন করছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামে। অন্যদিকে এলাকার মাতব্বরদের বিষয়টি মিমাংসা করে দেয়ার আশ্বাস দেয়ায় মামলা করতে সাহস পাচ্ছে না পরিবারটি।
স্থানীয়রা জানান, হাওড়া গ্রামের রেজাউল করিমের ছেলে আল-আমিনের সাথে একই গ্রামের আব্দুস সোবহামেনর মেয়ে সুমাইয়া খাতুনের সাথে ১২বছর প্রেমের সম্পর্ক চলাবস্থায় ২০১৫ সালের ৫ মে ঢাকা আদালতের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু চাকুরী না হওয়ায় দুজনেই বিয়ের বিষয়টি গোপন রাখে। এ অবস্থায় সুমাইয়ার বাবা সিরাজগঞ্জ শহরের তেলকুপি গ্রামের সাবেক এক চেয়ারম্যানের ছেলে দুবাই প্রবাসীর সাথে বিয়ে ঠিক করায় আল-আমিন বিয়ের বিষয়টি ফাঁস করে দেয়। বিয়ের কথা শুনেই সুমাইয়ার বাবা সোবহান, ভাই এনামুল, এমদাদুল, সালাহ উদ্দিন, আমজাদ ও লিটনসহ সুমাইয়ার স্বজনরা আল-আমিন ও তার পরিবারকে মারপিট এবং বসতবাড়ী ভাংচুর-লুটপাট করে গ্রাম থেকে বের করে দেয়। এছাড়াও সুমাইয়াকে ভয়ভীতি দেখিয়ে ডিভোর্স করিয়ে অন্যত্র বিয়ে দেবার জন্য দিনতারিখ নির্ধারন করে।
আল-আমিন জানান, আমরা দুজনে কোর্টে বিয়ে করে প্রায় আড়াই বছর গোপনে সংসার করেছি। বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। আমাদের স্মৃতির অনেক ছবি রয়েছে। চাকুরী না হওয়ায় জমি বিক্রি করে বউকে শাড়ী-গহনাসহ সবকিছু কিনে দিয়েছি। কিন্তু সুমাইয়ার বাবা-ভাই সুমাইয়াকে ভয়ভীতি দেখিয়ে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টায় করায় বিয়ের বিষয়টি ফাঁস করা হয়। এ কারণে তারা আমাকেসহ আমার পরিবারের সকলকেই মারপিট ও ঘরবাড়ী লুট করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছি। মাতব্বরা মামলা করতে নিষেধ করায় মামলা করতেও পারছি না। বর্তমানে আমরা গ্রাম ছেড়ে অন্য বাড়ীতে আশ্রয় নিয়ে রয়েছি। তারপরেও সুমাইয়ার স্বজনরা বিভিন্নভাবে মোবাইলে হুমকি প্রদান করছে।
আল-আমিনের বাবা রেজাউল করিম জানান, আমাদের মারপিট করে গ্রাম থেকে বের করে দেওয়ার পর মাতব্বরা বিষয়টি মিমাংসা করে দিবে বলে মামলা করতে নিষেধ করে। এ জন্য মামলা করা হয়নি। কিন্তু একমাস পেরিয়ে গেলেও মাতব্বরা শুধু আশ্বাসই দিচ্ছে।
এলাকার মাতব্বর হাজী আবুল হোসেন, আমজাদ হোসেন, শাহআলম ও বেলাল হোসেন জানান, ঘটনাটি শোনার পর থেকে বিষয়টি মিমাংসার চেষ্টা করছি। কিন্তু কোন পক্ষই এগিয়ে না আসায় মিমাংসা করা সম্ভব হচ্ছে না।
তবে সুমাইয়ার ভাই এনামুল তার বোনের সাথে আল-আমিনের সম্পর্ক-বিয়ে ও তাদের বসতবাড়ী ভাংচুরের বিষয় অস্বীকার করে বলেন, গ্রামের লোকজন তাদের বসতবাড়ী ভাংচুর করেছে। আমরা এর সাথে জড়িত না।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)