শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ার ক্ষুদে রিফা ফুটবলে জ্যোতি ছড়াচ্ছে ভারতেও
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ার ক্ষুদে রিফা ফুটবলে জ্যোতি ছড়াচ্ছে ভারতেও
বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ার ক্ষুদে রিফা ফুটবলে জ্যোতি ছড়াচ্ছে ভারতেও

---পলাশ বড়ুয়া,উখিয়া প্রতিনিধি :: (৩০ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১২মি.) বিকেএসপিতে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে শাহেদা আক্তার রিফা। বিস্ময় ফুটবলার কন্যা রিফা বাংলাদেশের ১৬ কোটি মানুষের মুখে হাসি ফুটিয়ে এবার জ্যোতি ছড়াচ্ছে ভারতের মাটিতে।
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের দরিদ্র পরিবারে বেড়ে উঠা ছোট্ট রিফা।

রিফার বাবা জালাল আহমদ (৫০) পেশায় দিনমজুর। মা শামশু নাহার (৪০) অভাবের সংসার সামলাতে ব্যস্ত। বাড়ি-ভিটা ছাড়া সহায় সম্বল বলতে কিছু নেই। দারিদ্রতার মাঝে বেড়ে ওঠা ক্ষুদে রিপা অদম্য ইচ্ছা পূরণে লড়াই শুরু করে ছোট্ট রিফা। মেয়ের খেলাধুলা সরঞ্জাম যোগাতে পারেনি ঠিক মতো। সেই মেয়ে প্রতিটি পর্যায়ের খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। তার বাবা এখন আর দারিদ্রতার কষ্টকে কষ্ট মনে করেন না। রিফার সাফল্যে তারা অনেক সুখী মানুষ মনে করে এখন ।

সেই খেটে খাওয়া সেই মানুষগুলো আজ রিফার আলোয় আলোকিত।
২০১৩ সালে সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশ নেয়ার মাধ্যমে শুরু হয়েছিল তার খেলোয়াড়ি জীবন।
উখিয়ার ক্ষুদে এই ফুটবল খেলোয়াড়ের পরিবারের দুঃখ-কষ্টের গল্প শুনলে যে কারো চোখের জল এসে যাবে। দারিদ্রতাকে জয় করে রিফা সাফল্যের জ্যোতি ছড়াচ্ছে। বর্তমানে ভারতের মাটিতে সুব্রত মুখার্জী ফুটবল টূর্ণামেন্টে বাংলাদেশের বিকেএসপির পক্ষে খেলছে।
বিকেএসপি মহিলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় রিফা। এলাকার মানুষ তাকে ক্ষুদে মেসি বলে ডাকে। ভারতের মাটিতে সুব্রত মুখার্জী ফুটবল টূর্ণামেন্টে কৃতিত্বের সঙ্গে খেলা খেলে দেশের মুখ উজ্জ্বল করেছে।
২০১৩ সালে সে যখন ২য় শ্রেণির ছাত্রী তখন খেলা শুরু করে। সে প্রতিটি খেলায় সে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে আসছে। সে গত বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলে চট্রগ্রাম বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। তার অসাধারণ নৈপুণ্যে তার স্কুল বঙ্গবন্ধু গোল্ডকাপে জেলা চ্যাম্পিয়ন হয়েছিল। তার অদম্য ইচ্ছায় টানা তৃতীয় বারের বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলার পরে বিকেএসপি’তে ট্রায়েল দেয়। ট্রায়েলে সে বাংলাদেশের শ্রেষ্ট খেলোয়াড় নির্বাচিত হয়। এছাড়া সে অসংখ্য বার সর্বোচ্চ গোলদাতা, ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়েছে।
বর্তমানে সে বিকেএসপির হয়ে ভারতে মাটিতে প্রথম ম্যাচে ত্রিপুরা রাজ্যের বিরুদ্ধে মাত্র ৪০সেকেন্ডে গোল করে সুনাম অর্জন করেছে।

এছাড়া সে ধারাবাহিক ভাবে দিল্লি ও হরিয়ানা প্রদেশের বিরুদ্ধে ১টি করে গোল করে দলের জয়ে বিরাট ভূমিকা রাখে।
রিফার ব্যাপারে তার আপন বড়ভাই ফারুক হোসাইন ও স্থানীয় প্রতিবেশী নুরুল আবছার নান্নু জানান, রিফার ছোটবেলা থেকে ফুটবল খেলার খুব শখ থাকায় পরিবার থেকে তাকে বাঁধা দেয়নি কখনো। অভাব অনটনের মাঝেও পরিবার থেকে তাকে খেলার উৎসাহ যোগিয়েছি। আজ আমার বোন এতদুর আসার পেছনে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানায়।
বিশেষ করে কৃতজ্ঞতা জানায় সানা উল্লাহ ও শামশুল আলম সোহাগের প্রতি, তাঁরা আমার বোনের দায়িত্ব নিয়ে ছোট্ট রিফার মনে সাহস যোগিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিকেএসপিতে ভর্তি করিয়ে দেয়। ফলে আমার বোন আজ এতদুর এগিয়ে গেছে। তিনি দেশবাসীর কাছে তার ছোট বোনের জন্য দোয়া কামনা করেছেন।
ক্ষুঁদে ফুটবলার রিফা (মেসি) খেলার প্রশংসা করে জালিয়া পালং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর পুত্র আইনজীবি শাহ আমিন চৌধুরী বলেন, ক্ষুদে মেসি ভারতের মাঠেও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে।

মেসি খ্যাত রিফা জালিয়াপালং ইউনিয়ন তথা পুরো দেশের সুনাম অক্ষুন্ন রাখবে।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ