বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মানিকছড়িতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-২৮
মানিকছড়িতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-২৮
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৬ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩মি.) খাগড়াছড়ি জেলার মানিকছড়ির তিনটহরী আনসার ব্যাটালিয়ান হেডকোয়াটার এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার সময় তিনটহরী আনসার ব্যাটালিয়ান হেডকোয়াটার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, আজ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সায়মা পরিবাহন চট্টমেট্রো জ ১১-০০৫৭ খাগড়াছড়ির উদ্দ্যেশে যাত্রী নিয়ে যাওয়ার সময় মানিকছড়ির হেডকোয়াটার এলাকায় পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়।
এতে বাসের অন্তত ২৮ যাত্রী আহত হয়। আহতদের মাঝে ৫ জনের অবস্থা গুরুত্বর হওয়া তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে, খবর পেয়ে আহতদের দেখতে আসেন মানিকছড়ি উপজেলা নিবার্হী অফিসার আহসান উদ্দিন । মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সমপাদক মাঈন উদ্দিন ও যুবলীগ এর সহ সভাপতি সামায়ন ফরাজী সামু। আহতদের মাঝে অধিকাংশ স্কুল কলেজের ছাত্র-ছাত্রী। আহতরা অধিকাংশ ফটিকছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা এলাকার বলে জানা গেছে।





ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড