শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে ৩৩ মন্ডপে হচ্ছে দুর্গোৎসব
প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে ৩৩ মন্ডপে হচ্ছে দুর্গোৎসব
সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতাগীতে ৩৩ মন্ডপে হচ্ছে দুর্গোৎসব

---বরগুনা প্রতিনিধি :: ২৬ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোপূজা।

এ লক্ষে উপজেলার ১টি পৌরসভা সহ ৭টি ইউনিয়নের ৩৩ টি মন্ডপে প্রতিমা তৈরিতে প্রতিমাশিল্পীদের দম ফেলার ফুসরত নেই। শারদীয় দুর্গোৎসব কে পরিপূর্ণরুপ দিতেই মন্ডপগুলোতে চলছে শেষ প্রস্ততি। শরতের এই দিনে কাশবন ও আকাশের ছবিই বলে দেয় অশুভ শক্তিকে দমন ও দেশের শান্তির কল্যানে মা মর্ত্যে আসছেন। হিন্দুধর্মালম্বীদের ভাষ্যমতে , দুই ছেলে গণেশ ও কার্তিক এবং দুই মেয়ে লক্ষী ও সরস্বতীকে নিয়ে এবার দেবী আসছেন দূর্গামর্ত্যে নৌকায় চড়ে এবং ফিরে যাবেন ঘোড়ায় চড়ে। ভ্রাম্যন আশোক চক্রবর্তী জানান, তাই দেবীকে সাজাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিমাশিল্পীরা। তাদের নিপূণ হাতে মন্ডপগুলোতে ইতোমধ্যে জোরেশোরে মাটিরকাজ শেষে রং-তুলির কাজও শেষ পর্যায়। নির্দিস্ট সময়ের মধ্যেই প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করতে পেরে খুশী প্রতিমাশিল্পী ও কারিগররা। পৌর এলাকার জেলে পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সাধারন সম্পাদক সুমন গুহ জানান, উৎসবের আমেজ শুরু হওয়াতে খুশি শিশু কিশোরসহ সব বয়সের মানুষ। সরে জমিনে উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে , প্রতিমাশিল্পীরা কাদামাটি দিয়ে মুল কাঠামো নির্মানের কাজ আগে-ভাগেই শেষ করেছেন। শেষ পর্যায় রং-তুলির ছোঁয়ায় প্রতিমার রুপ ফুটিয়ে তোলার কাজ। দেবী দুর্গার আগমনে ভক্ত ও শিশুদের আনন্দে ভরে উঠেছে প্রতিটি মন্ডপের আঙ্গিনা।বিভিন্ন মন্ডপের সামনে চলছে লাইটিং, গেট, আলোক সজ্জার কাজ। পূজা মন্ডপের বাসিন্দা শিলা মনি বলেন, কয়েকদিন বাদেই শুরু হবে আমাদের বড় পূজা। পাঁচ দিনের এ পূজায় অনেক কিছু করার ইচ্ছে রয়েছে। বেতাগী কেন্দ্রীয় সার্বজনীন কালি মন্দির পূজা আয়োজক কমিটির সাধারন সম্পাদক সঞ্জয় হালদার বলেন, সব কিছু মিলিয়ে এবারে ভালই হবে দুর্গোৎসব। একই মন্ডপের প্রতিমাশিল্পী অমল পাল বলেন, আমরা কাজের চাপে আছি। রং- তুলি হাতে এখন বড় ব্যস্ত সময় পার করছি।বেতাগী উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, গত বারের চেয়ে ৪ টি মন্ডপ বেড়ে এবারে ৩৩ টি মন্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। বেতাগী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কর্মকার বলেন, উপজেলার সব কটি মন্ডপের তালিকা তৈরি করে সংশ্লিস্ট প্রশাসনের নিকট দিয়েছি। সবকটি পূজা মন্ডপে উৎসব শান্তিপূর্ণকরতে মতবিনিময় সভায় প্রশাসনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা চাওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বাচ্চু বলেন, শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনের জন্য ইতোমধ্যে একটি মনিটরিং কমিটি ও সমাজের সকল শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে প্রতিটি মন্ডপে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও স্থানীয় যুবকদের নিয়ে স্বেচ্ছা সেবক টিম করা হবে। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মানুন আর রশিদ জানান, পূজা উৎসবঘিরে সকল ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)