শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালী জেলা প্রশাসক এবং কলাপাড়া ইউএনও’র বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালী জেলা প্রশাসক এবং কলাপাড়া ইউএনও’র বিরুদ্ধে মামলা
সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালী জেলা প্রশাসক এবং কলাপাড়া ইউএনও’র বিরুদ্ধে মামলা

---পটুয়াখালী প্রতিনিধি :: (১০আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪মি.) পটুয়াখালীর কলাপাড়ায় এবার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ইউএনও, এসি ল্যান্ড ও ইউনিয়ন ভূমি উপ-সহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন সোহাগ ও জনৈক রবিন্দ্র নাথ হাওলাদার বাদী হয়ে সম্প্রতি কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ১০ দিনের মধ্যে বিবাদী গণকে কারন দর্শানোর আদেশ দিয়েছেন। জানা যায়, পরিবেশ বাদী সংগঠন বেলা’র প্রধান নির্বাহী অ্যাডভোকেট রিজওয়ানা হাসান গত ২৮ নভেম্বর ২০১৬ চিংগড়িয়া খালের বাঁধ অপসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল হিসাবে চিহ্নিত ভূমির শ্রেণি পরিবর্তন করে নাল জমি দেখিয়ে অবৈধ ভাবে বন্দোবস্ত নেয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয়, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহা-পরিচালক সহ ১৩ জনকে আইনী নোটিশ প্রদান করার পর অবৈধ দখল উচ্ছেদে কার্যক্রম শুরু করে ভূমি প্রশাসন।
প্রাথমিক পর্যায়ে চিংগড়িয়া খালের এতিমখানা-রহমতপুর অংশের ৩৭ জন অবৈধ দখলদারের তালিকা তৈরী করে ১৭ জনকে উচ্ছেদ নোটিশ প্রদান করে ভূমি প্রশাসন এবং নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে তাদেরকে সরকারী ভূমির অবৈধ দখল ছেড়ে দেয়ার জন্য বলা হয়। এতে সংক্ষুব্দ হয়ে উপজেলা ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দীন সোহাগ এবং চিংগড়িয়া এলাকার জনৈক রবিন্দ্র নাথ হাওলাদার বাদী হয়ে কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে উচ্ছেদ নোটিশ বাতিল পূর্বক বিবাদীগণের প্রতি স্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনায় (দে:মো:-১৪৮/২০১৭) মামলা দায়ের করেন। মামলার পরবর্তী ধার্য তারিখ ২৯ অক্টোবর ২০১৭।
এর আগে রবিন্দ্রনাথ হাওলাদার জেএল ৬ নং খেপুপাড়া মৌজার ১নং খাস খতিয়ানের ৮৪২ নং দাগের ভূমিতে ভূমিহীন সেজে ভূমি অফিসের যথাযথ কর্তৃপক্ষকে ম্যানেজ করে ১.৫৫ একর ভূমি, ৭৭৭কে/১৯৮৬-৮৭ নং বন্দোবস্ত কেস মূলে, বন্দোবস্ত লাভ করে চর্চা ম্যাপ, রেন্টল প্রস্তুত করত বিগত ২৩ এপ্রিল ১৯৮৭ তারিখ ৩৪১২ নং কবুলিয়ত রেজিষ্ট্রী লাভ করেন। প্রোক্ত ভূমির বন্দোবস্ত কেস সহ কতেক বন্দোবস্ত কেস বিগত ১৮ অক্টোবর ১৯৯৩ তারিখে এক আদেশ দারা বাতিল করার পর বাদী পক্ষ সহকারী জজ আদালত থেকে ডিক্রী প্রাপ্ত হন। এরপর নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ আপীল মোকদ্দমা দায়ের করলেও নিম্ন আদালতের ডিক্রী বলবৎ থাকে। প্রভাবশালী রবীন্দ্র নাথ হাওলাদার এরপর প্রোক্ত ভূমি থেকে ৪৪ শতাংশ ভূমি বিগত ২৪ ডিসেম্বর ২০১৪ তারিখে ৫০৪২ নং পাওয়ার অব এ্যাটর্নী’র মাধ্যমে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন সোহাগের নামে ক্ষমতাপত্র প্রদান করেন।
এদিকে পৌরশহরের অভ্যন্তরে প্রবাহিত এতিমখানা, রহমতপুর, অফিস মহল্লা, কুমার পট্টি, নাচনাপাড়া ও চিংগড়িয়া খালের দু’পাড় দখল করে প্রভাবশালীরা শতাধিক স্থাপনা তুলে বহাল তবিয়তে থাকলেও উচ্ছেদ তালিকায় তাদের নাম নেই। পৌরশহরের নতুন বাজারের দু’টি বহুতল ভবনের মধ্যেও সরকারী ১নং খাস খতিয়ানের ভূমি রয়েছে। কিন্তু তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না ভূমি প্রশাসন-এমন অভিযোগ স্থানীয়দের।
বেলা’র বরিশাল বিভাগের সমন্বয়কারী মি. লিংকন বায়েন জানান, চিংগড়িয়া খালের উপর বাঁধ দিয়ে এবং ভূমির শ্রেণি পরিবর্তন করে বন্দোবস্ত নেয়া হয়েছে। জনস্বার্থে এ বিষয়টি নিয়ে আমরা শীঘ্রই উচ্চ আদালতে যাবো।
এ বিষয়ে সদ্য বিদায়ী কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস বলেন, পৌরশহরের সকল খালই পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করা হবে। প্রথম পর্যায়ে চিংগড়িয়া খালের অবৈধ দখলদারদের তালিকা তৈরী করে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়ের ১৩/০৮/২০১৭ স্বাক্ষরিত উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়েছে। মামলার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)