শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে গলায় বালুর বস্তা বাধা লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে গলায় বালুর বস্তা বাধা লাশ উদ্ধার
সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে গলায় বালুর বস্তা বাধা লাশ উদ্ধার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মি.)
নিখোঁজের একদিন পর গাজীপুরের কালীগঞ্জে একটি বিল থেকে দড়ি দিয়ে গলার সঙ্গে বালুর বস্তা বাধা অবস্থায় অমূল্য দাস (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার ফুলদি উত্তরপাড়া এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত অমূল্য দাস নরসিংদীর পলাশ থানার বরাব গ্রামের মৃত বলয় দাসের ছেলে।

নিহতের ভায়রা প্রদীব মিত্র জানান, ফুলদি উত্তরপাড়া এলাকার মৃত পেরিমোহনের মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করে কৃষি কাজ করতেন অমূল্য দাস। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে। গত শনিবার সকালে কাজ করতে বের হয়ে তিনি আর বাড়ি ফিরেনি। পরে সম্ভাব্যস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রবিবার কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তিনি আরো জানান, সোমবার সকালে বাড়ি থেকে প্রায় আধাকিলোমিটার দূরে বিলের পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. তরিকুল ইসলাম জানান, নিহতের গলার সঙ্গে দড়ি দিয়ে বালুর বস্তা বাধা ছিল। লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিয়ষটি তদন্ত করে দেখা হচ্ছে।

কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যার পর তার লাশ এখানে ফেলে যায়। লাশটি যাতে ভেসে না উঠে তার জন্য গলায় বালুভর্তি বস্তা বেঁধে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





আর্কাইভ