শনিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে ফেনসিডিল সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক
ঝালকাঠিতে ফেনসিডিল সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক
ঝালকাঠি প্রতিনিধি :: (১৫ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২১মি.) ঝালকাঠিতে ৩০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বর্তমান পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ মাদক র্নিরমূলের জন্য কঠোর অবস্থানে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহামুদ হাসানের কঠোর নির্দেশে ডিবি পুলিশ ঝালকাঠি থেকে মাদক নিরমূলের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। বড়বড় মাদক ব্যবসায়ীরা জেল হাজতে থাকলেও দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চালিয়েছে মাদক ব্যাবসা, মাদক সম্রাট ফেন্সি সমির দাস (৪০) কে ৩০ বোতল ফেন্সিডিল ও তার সহযোগী লিটু (৫৮)কে আটক করে ডিবি। আটককৃত সমির দাস ঝালকাঠি শহরের কাটপট্টি বাকলাই সড়কের নরেন্দ্র দাসের ছেলে এবং লিটু পোনাবালিয়া কিস্তাকাঠির মৃত. তোফাজ্জেল হোসেনের ছেলে । কিছুদিন পুর্বে লিটু’র ভাই মুন্নাও মাদকসহ পুলিশের হাতে আটক হয়। ডিবি পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সমীর দাসের নিজ বসত ঘর থেকে ফেন্সিডিল বেচা কেনার সময় আটক করে ডিবি পুলিশ।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করেন। সমির দাস দীর্ঘদিন যাবৎ পুলিশ ও ভদ্র সমাজের আড়ালে ফেন্সিডিল বিক্রি করে প্রায় কোটিপতি বনে গিয়েছে। বিশাল ভবন তৈরি করেছে অবৈধ ভাবে লাভবান হয়েছে বলে এলাকাবাসী জানায়। অপরদিকে আটককৃত সমীর দাস নিজেকে নির্দোষ দাবী করে ষড়যন্ত্রের স্বীকার বলে উল্লেখ করে।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা