শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » কক্সবাজারে এয়ার বোমা’টি অবশেষে ধ্বংস করেছে সেনাবাহিনী
প্রথম পাতা » কক্সবাজার » কক্সবাজারে এয়ার বোমা’টি অবশেষে ধ্বংস করেছে সেনাবাহিনী
রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজারে এয়ার বোমা’টি অবশেষে ধ্বংস করেছে সেনাবাহিনী

---

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার হওয়া সেই ‘এয়ার বোমা’টি অবশেষে ধ্বংস করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল ২২ নভেম্বর রোববার বিকাল ৪টা ৪০ মিনিটে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বোমাটির বিস্ফোরণ ঘটায়। ৫০০ পাউন্ড ওজনের ওই এয়ার বোমাটি মুক্তিযুদ্ধকালীন সময়ে কক্সবাজার বিমান বন্দরে ফেলা হয়েছিল বলে ধারণা করা হয়। গত ১৫ নভেম্বর বিমান বন্দরের উন্নয়ন কাজ চলাকালে বিমানবন্দরের পশ্চিম পাশের সীমানা দেয়াল ঘেঁষা ফদনার ডেইলের কাছাকাছি এলাকায় অবিস্ফোরিত বোমাটি পাওয়া যায়।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়। সেনাবাহিনীর কক্সবাজারস্থ রামু ১০ পদাতিক ডিভিশনের লেফট্যানেন্ট কর্ণেল মহিউদ্দিন ও লেফট্যানেন্ট কর্ণেল কিবরিয়ার নেতৃত্বে বোমাটির বিস্ফোরণ ঘটনো হয়েছে। এই বোমাটি বিস্ফোরণে সহায়তার জন্য ঢাকা থেকে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে বোমা বিশেষজ্ঞ দল কক্সবাজার এসেছিলেন। বোমাটির বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে পুরো কক্সবাজার শহর। ওই বিস্ফোরণে প্রচন্ড শব্দে কক্সবাজার শহরের সব স্থানে থাকা লোকজন যেখানেই ছিলেন সেখানেই আতংকিত হয়েছেন।
লে. কর্ণেল মহিউদ্দিন জানান, ১৯৫৪ সালে তৈরি প্রায় সাড়ে ৪ ফুট দীর্ঘ ও ১৬ ইঞ্চি বেসের ‘এয়ার বোমা’টি ১৯৭১ সালে মুক্তিযুুদ্ধকালীন সময়ে কক্সবাজার বিমান বন্দরে ফেলা হয়েছিল। বোমাটির ওজন ৫০০ পাউন্ড।
লে. কর্ণেল মোহাম্মদ কিবরিয়া জানান, অবিস্ফোরিত বোমাটির সামনের মুখটি কেটে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বিশাল বালির ঢিবি তৈরি করে তা বিস্ফোরণ ঘটানো হয়েছে। বালির ভেতরে থাকায় বিস্ফোরণের শব্দ অনেকাংশেই কম হয়েছে।
তিনি জানান, এই ধরণের বোমা কোন বিমান বন্দরের রানওয়েতে ফেলা হলে রানওয়েটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পুরোপুরি পূণনির্মাণ না করে ওই রানওয়ে আর চালু করার সুযোগ থাকে না। যদি কোন স্থাপনায় এই বোমাটি ফেলা হয় তাহলে ওই স্থাপনাটিও পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
তবে এটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিরাপদে ধ্বংস করায় ধ্বংসলীলা থেকে মুক্তি পাওয়া গেছে বলেও মন্তব্য করেন সেনাবাহিনীর এই কর্মকর্তা।
এদিকে বোমাটির বিস্ফোরণ ঘটানোর শব্দে পুরো কক্সবাজার শহর কেঁপে উঠার পর দলে দলে মানুষ ঘটনাস্থলের দিকে ছুটতে থাকেন। কেউ কেউ কোথায় বিস্ফোরণ ঘটেছে তা নিয়েও বিভ্রান্তিতে পড়ে যান।
কক্সবাজার বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানান, কক্সবাজার বিমানবন্দরকে আস্তর্জাতিক মানে রূপান্তরে নির্মাণ কাজ চলছে। এক্সেভেটর দিয়ে রাস্তা নির্মাণের জন্য মাটি খননের সময় শ্রমিকরা বোমা সদৃশ একটি বস্তু দেখতে পান। বিষয়টি পুলিশকে অবহিত করার পর সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে বোমাটি শনাক্ত করে।

আপলোড : ২২ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.০৪ মিঃ





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)