শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » সমস্যা জর্জরিত ফাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
প্রথম পাতা » ফটো গ্যালারী » সমস্যা জর্জরিত ফাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
সোমবার ● ৯ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমস্যা জর্জরিত ফাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

---সিলেট প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৭ মি.) ১৮৮০ সালে স্থাপিত গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত ২নং ফাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়টি এখনো উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে। প্রাচীন এই বিদ্যাপীঠটি নানা সমস্যায় জর্জরিত।

প্রাচীন এই বিদ্যাপীঠ থেকে পড়ালেখা করে সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার মধ্যে প্রকৌশলী মরহুম একে মোস্তফা উদ্দিন চৌধুরী, বাংলাদেশ বিমানের উচ্চপদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত এজেড আব্দুল্লাহ চৌধুরী, বিচারপতি মাঈনুল ইসলাম চৌধুরী, বীর মুুক্তিযোদ্ধা ফলিক মিয়া প্রমূখ।

সরেজমিন গিয়ে দেখা যায়, ৫টি শ্রেণিকক্ষের মধ্যে ৪টি টিনসেটের তৈরি। অনেক দিন আগে তৈরি হওয়ায় এই কক্ষের টিনগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। তাছাড়া বিদ্যালয়টি অতি প্রাচীন হওয়ায় বিদ্যালয়ের টিনসেটের তৈরি ভবনটির বর্তমান অবস্থা ঝুকিপূর্ণ রয়েছে। বিদ্যালয়ের শেণিকক্ষের বিভিন্ন স্থানে ফাটল, ভাঙা দরজা-জানালা, ডেস্ক-ব্যাঞ্চের সংকট, ব্যবহার অনুপযোগী টয়লেট ইত্যাদি সমস্যা সমূহ বিদ্যমান।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রাণী দে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, অনেক পরিশ্রম করে বাচ্চাদের লেখাপড়া করাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি মৌসুমে সামান্য বৃষ্টি এলেই শ্রেণিকক্ষ গুলো পাঠদানের অনুপযোগী হয়ে উঠে। তাছাড়া প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রীর জন্য পর্যাপ্ত ডেস্ক-ব্যাঞ্চ না থাকার ফলে ৪টি কক্ষে শিক্ষার্থীদেরকে পাঠদান দিতে সমস্যার সম্মূখীন হতে হচ্ছে।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুস সহিদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রাচীন এই বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত। দেখা যায় বর্তমানে বিদ্যালয়ের কক্ষ সংখ্যা ৫টি। তার মধ্যে ১টি কক্ষ পাঁকা যেখানে অফিসের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হয় এবং অপর ৪টি কক্ষ আধাপাঁকা অর্থাৎ টিনসেট দ্বারা তৈরি যেগুলোতে শিক্ষার্থীদেরকে পাঠদান করা হয়।

অতি প্রাচীন এই বিদ্যাপীঠের আধাপাঁকা রুমের টিনগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। এতে বৃষ্টি মৌসুম এলে কক্ষের ভিতরে বৃষ্টি পড়ে। এতে শিক্ষার্থীদের পাঠদান দিতে শিক্ষকদের হিমশিম খেতে হয়। অনেক বার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগীতা নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হলেও শ্রেণিকক্ষের টিনশেট পরিবর্তন বা নতুন ভবন নির্মাণের কোন পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে ছাত্র-ছাত্রীর চাহিদামত ৪টি শ্রেণিকক্ষ শিক্ষকদের বসার রুমসহ নতুন ভবন নির্মাণ খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) পারভেজ মোশারফ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে আমাকে অবগত করেছেন এবং আমি ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।





ফটো গ্যালারী এর আরও খবর

বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ