শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিণার্থী দলের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিণার্থী দলের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাৎ
মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিণার্থী দলের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাৎ

 ---ষ্টাফ রিপোর্টার :: (২৫ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৯মি.) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিশেষ আইন দ্বারা গঠিত।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ধর্মীয় ও সমাজসেবার মতো মৌলিক বিষয় ছাড়াও ৩০টি হস্তান্তরিত বিভাগ ও বিষয় নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

মানুষের ভাগ্য উন্নয়ন ও সামাজিক কল্যাণকর কাজে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদসমূহ বিশেষ অবদান রেখে চলেছে বলে উল্লেখ করেন তিনি।

আজ ১০ অক্টোবর মঙ্গলবার বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সম্মেলনকক্ষে রাঙামাটি সফররত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর ২০১৭ সালের কোর্সের ৩৮জন প্রশিক্ষণার্থী দলের সাথে পার্বত্য জেলা পরিষদের ওপর ব্রিফিংকালে জেলা পরিষদ চেয়ারম্যান একথা বলেন।

এ ৩৮ সদস্যবিশিষ্ট দলের দল প্রধান ছিলেন এবিএম এম সানাউল হক, GUP, ndc,psc, DG(p) । এ দলে বাংলাদেশ সেনাবাহিনীর ১২জন ব্রিগেডিয়ার জেনারেল, বাংলাদেশ নেভির একজন কমোডোর, বাংলাদেশ বিমানবাহিনীর দুজন এয়ার কমোডোর, প্রশাসনের ৪জন যুগ্মসচিব, পুলিশের একজন ডিআইজি; যুক্তরাষ্ট্র, ভারত, ইন্দোনেশিয়া, মালেশিয়া, শ্রীলংকা, সৌদি আরব, পাকিস্তান, নাইজেরিয়া, নাইজার এবং তানজানিয়ার সেনা, নৌ এবং বিমানবাহিনীর ১৬ জন কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

এ সময় জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মো. খোরশেদুল আলম চৌধুরী এবং প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

পরে জেলা পরিষদ চেয়ারম্যান ও এনডিসি কোর্স প্রধানগণ একে অপরের কাছে শুভেচ্ছা স্মারক তুলে দেন।





আর্কাইভ