শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » আজ আদালতে মেয়র আরিফ ও ওসি গৌছুল
প্রথম পাতা » শিরোনাম » আজ আদালতে মেয়র আরিফ ও ওসি গৌছুল
সোমবার ● ১৬ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ আদালতে মেয়র আরিফ ও ওসি গৌছুল

---সিলেট প্রতিনিধি :: (১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.০৮মি.) মেট্রোপলিটন আদালতের আদেশ পালনে ব্যর্থ হওয়ায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গৌছুল হোসেন আদালতে হাজির হয়ে আদালতের আদেশ তথা হকার নিয়ন্ত্রণকারীদের তালিকা দিতে পালনে ব্যর্থতার ব্যাখ্যা প্রদান করছেন।

এর আগে গত রবিবার (৮ অক্টোবর) চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো তাদেরকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার এ নির্দেশ দেন।

উল্লেখ্য, নগরীর ফুটপাত দখলমুক্ত করার নাটকীয়তার অবসান করতে গত ১৭ মে আদালতের কাছে আবেদন করেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ। তার আবেদনের প্রেক্ষিতে গত ২৫ মে শুনানী শেষে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো জনস্বার্থে একটি আদেশ জারি করেন। ওই আদেশে মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতোয়ালী থানার ওসিকে সাত দিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত করে এসব দখলের নেপথ্যে থাকা নিয়ন্ত্রকারীদের নামের তালিকা প্রদানের নির্দেশ দেয়া হয়।

তবে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়ে মেয়র ৮ জুন আরো সময় চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত এক মাসের সময় দিয়ে ১০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও ওই সময়ের মধ্যেও হকার নিয়ন্ত্রণকারীদের তালিকা তালিকা দিতে ব্যর্থ হওয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌছুল হোসেনকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো।

আদালত আদেশে উল্লেখ করা হয়, গত ৮ জুন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করলে তাকে এক মাসের সময় দেয়া হয়। কিন্তু তিনি পরবর্তী তিন মাসের মধ্যেও তদন্ত রিপোর্ট দাখিল করেননি। উল্লেখিত কারনে ও অবস্থায় কেন তিনি এই ধরনের একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে আদালতের আদেশ তামিল করে রিপোর্ট দাখিল করছেন না, সে বিষয়ে তাকে (মেয়র, সিলেট সিটি কর্পোরেশন) এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি)কে আজ ১৬ অক্টোবর আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করে তাকে পাওয়া যায় নি।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গৌছুল হোসেন বলেন, আদালতের নির্ধারিত সময়েই সকাল ১০টায় গিয়ে হাজিরো দিবো।

উল্লেখ্য সিলেট নগরীর ফুটপাত হকারদের দখলে থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের। কখনও ফুটপাত ছেড়ে হকাররা নেমে পড়ছেন রাস্তায়। ফুটপাতের দেয়ালে ‘পথচারীদের জন্য উন্মুক্ত’ লেখা সাঁটানো থাকলেও ওই লেখার মধ্যেই সীমাবদ্ধ থাকে সবকিছু।

নগরীর ফুটপাত হকারমুক্ত করতে বার বার অভিযান চালানোর পরও আগের সেই ফুটপাত দখলের চিত্রই ফুটে উঠে নগরবাসীর সামনে। এমনকি মেয়র আরিফের নেতৃত্বেই চলে হকার উচ্ছেদ অভিযান। তবুও অভিযানের কয়েক ঘন্টার মধ্যেই আবারও দখল হয়ে যায় ফুটপাত।





শিরোনাম এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা

আর্কাইভ