শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান
শুক্রবার ● ২৭ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান

---বগুড়া প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৬মি.) দফায় দফায় বন্যায় বগুড়ার গাবতলী উপজেলায় ৭০ কোটি টাকার কৃষকের ক্ষতি সাধিত হয়েছে। এ বিপরিতে কৃষকদের পূর্নবাসনের জন্য প্রনোদনা কর্মসূচীর আওতায় বরাদ্ধ দেওয়া হয়েছে প্রায় ৬৪লক্ষ টাকা মূল্যের সার ও বীজ।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, গাবতলীর ১১টি ইউনিয়ন’সহ পৌরসভা এলাকায় মোট প্রায় ৫হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে এর মধ্যে রোপা আমন, সবজি, বেগুন, কলা, পেপে, কুমড়া, শশা, করলা ও পোটল’সহ বিভিন্ন ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছিল। কাগইলে ২৯০হেক্টর, দক্ষিনপাড়ায় ৩শ হেক্টর, নেপালতলীতে ১ হাজার হেক্টর, সোনারায়ে ৫৫০ হেক্টর, রামেশ্বরপুরে ৩শ হেক্টর, নাড়–য়ামালায় ৪৫০ হেক্টর, গাবতলী সদরে ২৩০হেক্টর, নশিপুরে ৩৫০ হেক্টর, মহিষাবানে ৬শ হেক্টর, দুর্গাহাটায় ১হাজার ৫০হেক্টর, বালিয়াদিঘীতে ৭৩০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

এতে প্রায় ৭০ কোটি টাকা বন্যায় কৃষকদের ফসলের ক্ষতির তালিকা প্রেরন করা হলে এর বিপরিতে কৃষি অধিদপ্তর বন্যায় গাবতলীতে কৃষকদের পূর্নবাসন ও প্রনোদনা কর্মসূচীর আওতায় ১ম ও ২য় ধাপে প্রায় ৬৪ লক্ষ টাকার বীজ ও সার বরাদ্ধ প্রদান করেছে। ১ম ধাপে ২ হাজার ৫জন (প্রতিজন ১ বিঘা জমি) এর মধ্যে সরিষা ১ হাজার ৬৭০ জন, গম বীজ ৫শ জন, মাসকালাই ১৬০ জন, ভূষ্টা ৬২৫ জন, মুগডাল ৯৫ জন, বিটিবেগুন ৫ জনকে ৩২ লক্ষ টাকা এবং ২য় ধাপে সরিষা ৩৫০ জন, ভূষ্টা ১শ জন, বোরোধান ৫শ জনকে প্রায় ৩২লক্ষ টাকা মোট ৬৪ লক্ষ টাকার বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে ২০১৭-১৮ অর্থ বছরে বীজ ও সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ উদ্বোধন করেছেন গাবতলী উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এর ধারাবাহিকতায় ২হাজার ৫জন কৃষকদের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ২০কেজি ডিএপি সার এবং ১০কেজি এমওপি সার দেয়া হয়। গাবতলী উপজেলা কৃষি অধিদপ্তর থেকে প্রতিটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের গতকাল বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে। এতে করে কৃষক তাদের বন্যায় ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার জানান, এ বছরে উপজেলা পর্যায়ে গাবতলীতে সবচেয়ে বেশী বরাদ্ধ পাওয়া গেছে। এতে কৃষকদের ফসলের ক্ষতির দুরচিন্তা থেকে বাঁচতে ও আগামীদিনে ফসল উৎপাদনের জন্য প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়েছে। এতে কৃষক বন্যায় ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে।

উল্লেখ্য যে, এ মৌসুমে উপজেলাতে আমনধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১৫হাজার ১শ হেক্টর জমিতে। ইতিমধ্যে অর্জিত লক্ষ্যমাত্রা হয়েছে ১৪হাজার ৫শত হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৫২হাজার ৮শ ৫০মেট্রিক টন (চাল)। গাবতলী কৃষি সম্প্রসারন অধিদপ্তর আশা করছেন এবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।





বগুড়া এর আরও খবর

শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু
বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল
গাবতলীতে  বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ গাবতলীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা
শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গাবতলীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অনুষ্ঠিত গাবতলীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অনুষ্ঠিত

আর্কাইভ