বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষ আহত-৫
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষ আহত-৫
উখিয়া প্রতিনিধি :: (২ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৫মি.) কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষে ৫ রোহিঙ্গা আহত হয়েছে। গতকাল বুধবার দিনের বেলায় বালুখালী পানবাজার এলাকায় টয়লেট বসানোকে কেন্দ্র করে রাতে পুনরায় দু’গ্রুপের মধ্যে সংর্ঘষ হয় বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষের পর থেকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় উত্তেজনা বিরাজ করছে জানিয়েছে বালুখালী এলাকার বেদার উদ্দিন। তিনি আরো জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রচুর গোলাগুলির শব্দ শোনা গেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রোহিঙ্গাদের মধ্যেকার সংঘর্ষের বিষয়ে কেউ অভিযোগ করেনি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সংঘর্ষে আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে পুলিশী টহল জোরদার করা হয়েছে। তাছাড়া গভীর রাতে গোলাগুলির বিষয়টি সীমান্তের ওপারে হয়েছে বলে তিনি জানান।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা