শুক্রবার ● ১৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পূর্ব শত্রুতার জেরে বাড়িতে অগ্নিকান্ড
পূর্ব শত্রুতার জেরে বাড়িতে অগ্নিকান্ড
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (৩ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২৬মি.) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নের হয়বতপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে এন্তাজুলের বাড়িতে অগ্নিকান্ড ও হামলার অভিযোগ উঠেছে।
গত বুধবার আনুমানিক রাত ৩টার সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তারা গরু, ছাগল, টিউব ওয়েলসহ স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় এন্তাজুলের বাড়ির রান্নাঘর আগুনে পুড়ে ভষ্মীভুত হয়ে যায়।
ভুক্তভোগী হয়বতপুর এলাকার এন্তাজুলের ছেলে (৩৭) অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী চিরিরবন্দরের হযরতপুর এলাকার মৃত ইদ্রীস আলী মন্ডলের পুত্র হারুনুর রশীদ ও মামুনুর রশীদের নেতৃত্বে প্রায় শতাধিক লোক এ হামলায় অংশ নেয় এবং তাদের সকলেরই হাতে ধারালো অস্ত্র ছিলো। যাওয়ার সময় হামলাকারীরা একটি ধারালো বড় চাকু ফেলে যায়। নুর আলমসহ তার ভাইকে প্রান নাশের হুমকিও দেন বলে জানান তিনি।
দীর্ঘদিন যাবৎ এ খাস জমি দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর আগে একাধিকবার এ নিয়ে মীমাংসা করা হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান জানান, এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা