রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাঙ্গুনিয়াতে ভ্রাম্যমান অাদালতের অভিযানে বালু তোলার ড্রেজার মেশিন ধ্বংস
রাঙ্গুনিয়াতে ভ্রাম্যমান অাদালতের অভিযানে বালু তোলার ড্রেজার মেশিন ধ্বংস
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৫ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২০মি.) রাঙ্গুনিয়াতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। আজ ১৯ নভেম্বর রবিবার বিকালে ইছামতি খালের অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে এসব খনন যন্ত্র পুড়িয়ে দেয়া হয় এবং বালু তোলার সরঞ্জামাদি জব্দ করা হয়। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ও হোছনাবাদ ইউনিয়নের ইছামতি খাল থেকে অবৈধভাবে দীর্ঘদিন বালু তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযানে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের জান মোহাম্মদ পাড়া ও হোছনাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে বালু তোলার সরঞ্জামাদি জব্দ করা হয় এবং পুড়িয়ে দেয়া হয় খনন যন্ত্র। দুই জায়গা থেকে তোলা বালু ষাট হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা