মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার
ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৪ মি.) গাজীপুরের শ্রীপুরে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামাকে গ্রেফতার করেছে পুলিশ।
১৯ নভেম্বর রবিবার মধ্যরাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বিদ্যাভিটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানায় মামলা দায়ের করায় ধর্ষিতার মা’কে আটকে রেখে ধর্ষকের ক্ষুব্ধ বাবা ধর্ষণের শিকার ৮মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরী (১০) ও তার শ্রবণ প্রতিবন্ধি বাবা এবং ভাইবোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে।
ধর্ষকের নাম হুমায়ুন কবির (৩০)। সে শ্রীপুর উপজেলার সাইটালিয়া বিদ্যার ভিটা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং স্থানীয় নাফিস গার্মেন্টসের কর্মী।
শ্রীপুর মডেল থানার এসআই এখলাস উদ্দিন ও ধর্ষণের শিকার মাদ্রাসার ছাত্রীর স্বজনরা জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া এলাকায় শ্বশুর আবুল হোসেনের দেয়া জমিতে ঘর নির্মাণ করে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে আসছে তার দরিদ্র জামাতা। ওই ব্যক্তির (আবুল হোসেনের জামাতা) কিশোরী মেয়ে (১০) স্থানীয় সাইটালিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্রী। মাদ্রাসায় যাওয়া আসার পথে ওই কিশোরীকে ভয় দেখিয়ে তার আপন মামা হুমায়ুন কবির ও মামার খালাতো ভাই একই এলাকার নুরু মিয়ার ছেলে আমানুল্লাহ বছর খানেক ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ করে আসছে।
এতে কিশোরীটি প্রায় ৮মাস আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনাটি দুই মাস পূর্বে প্রকাশ পায়। ধর্ষণের এ ঘটনার দায়ে আমানুল্লাহকে আসামী করে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা রহিমা বেগম গত ২১ সেপ্টেম্বর শ্রীপুর মডেল থানায় মামলা (নং ২২(৯)১৭) দায়ের করেন। তবে মামলার তদন্তকালে কিশোরীকে ধর্ষণের ঘটনার সঙ্গে তার আপন মামা হুমায়ুন কবিরের সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে ধর্ষক ও তার লোকজন ওই কিশোরী ও তার পরিবারকে নানাভাবে হুমকী দেয় এবং নির্যাতন করতে থাকে।
রবিবার মধ্যরাতে পুলিশ ধর্ষিতার মামা ধর্ষক হুমায়ুন কবিরকে গ্রেফতার করে। এতে ধর্ষিতার মা’কে আটকে রেখে ধর্ষকের ক্ষুব্ধ বাবা ধর্ষণের শিকার ৮মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরী (১০) ও তার শ্রবণ প্রতিবন্ধি বাবা এবং ভাইবোনকে মারধর করে সোমবার বাড়ি থেকে বের করে দিয়েছে। মা’কে ছাড়াই নিরাপত্তাহীন ওই কিশোরীর পরিবার স্থানীয় টেংরা গ্রামের তার ফুফার বাড়ীতে আশ্রয় নিয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা