মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ভালুকায় অস্ত্রসহ নব্য জেএমবি’র সদস্য আটক
ভালুকায় অস্ত্রসহ নব্য জেএমবি’র সদস্য আটক
ময়মনসিংহ অফিস :: (৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫ মি.) ময়মনসিংহের ভালুকায় জিহাদি বই ও অস্ত্রসহ তারেক মোহাম্মদ নামে নব্য জেএমবি’র সদস্যকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয় বলে দাবি করছে পুলিশ।
২০ নভেম্বর সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার জামিরদিয়া নাসির গ্লাস ফ্যাক্টরি এলাকা থেকে তাকে আটক করা হয়।
তারেক কোতোয়ালি থানার বোররচর কুষ্টিয়াপাড়া এলাকার মাওলানা আফতাব উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, আটক তারেকের সঙ্গে ময়মনসিংহ সদর উপজেলার কাশর গ্রামে বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি আলম প্রামাণিকের যোগাযোগ ছিল।
ডিবি’র ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফোর্সসহ উপ-পরিদর্শক পরিমল দাস চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালাচ্ছিলেন। এসময় হঠাৎ এক যুবক গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ওই যুবককে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে জিহাদী বই, লিফলেট ও অস্ত্র উদ্ধার করা হয়।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩