শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » আলিয়া মাদ্রাসার নিরাপত্তাকে অগ্রাহ্য করে পাবলিক টয়লেট নির্মাণ নগরজুড়ে তীব্র সমালোচনা
প্রথম পাতা » সকল বিভাগ » আলিয়া মাদ্রাসার নিরাপত্তাকে অগ্রাহ্য করে পাবলিক টয়লেট নির্মাণ নগরজুড়ে তীব্র সমালোচনা
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলিয়া মাদ্রাসার নিরাপত্তাকে অগ্রাহ্য করে পাবলিক টয়লেট নির্মাণ নগরজুড়ে তীব্র সমালোচনা

---সিলেট প্রতিনিধি :: ( ৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০০মি.) সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে। যা সিলেট সিটি’র প্রান কেন্দ্র চৌহাট্রায় অবস্থিত। ঐতিহ্যবাহী সরকারী আলিয়া মাদ্রাসার নিরাপত্তাকে অগ্রাহ্য করে নিরাপত্তা বেস্টনির মধ্যেই পাবলিক টয়লেট নির্মাণ করছেন মেয়র আরিফুল হক চৌধূরী।

নিরাপত্তা বেস্টনির মধ্যেই পাবলিক টয়লেট নির্মাণের ঘটনায় সিসিক এবং সংশ্লিষ্ট প্রধানদের বক্তব্যে ভিন্নমত দেখা গেছে। এ নিয়ে নগরজুড়ে চলছে তীব্র সমালোচনা। অনেকেই এটিকে ঐতিহ্যবাহী ইসলামী প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন নগরবাসী।

আলিয়া মাদ্রাসার একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগেও ঐতিহ্যবাহী সিলেট আলীয়া মাদরাসা নিয়ে অনেক য়ড়যন্ত্র হয়েছে। দোকান কোঠার নামে শতবর্ষের ঐতিহ্যমন্ডিত এই বিদ্যাপীঠ দখলের নানান পায়তারা করা হয়েছে।

এবার মেয়র আরিফুল হক সেই পথেই হাঁটছেন। তার যদি কোনো ভালো উদ্দেশ্য থাকতো তাহলে পাশেই সদর হাসপাতালের সীমানার ভেতর অনেক জমি পড়ে আছে তিনি চাইলে সেখানে টয়লেট নির্মান করার চিন্তা করতে পারতেন। ঐ জায়গাটি অনেক সুবিধাজনক কিন্তু তিনি তা না করে একেবারে চলে এসেছেন মাদরাসার সীমানায়। সিসিক মেয়র আরিফুরের হকের এমন সিদ্ধান্ত নেবার আগে এই নগরীর ইসলাম প্রিয় জনতার কথা চিন্তা করা উচিত ছিলো।

ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক ছাত্র দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন। অনেক সোনার ছেলে জন্ম দিয়েছে এই প্রতিষ্ঠান। সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী, খতিব ওবায়দুল হক, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের মতো কৃতি সন্তান এই মাদরাসার ছাত্র। মেয়র অারিফ সেসব কথা ভুলে গেছেন।

আজ বৃহস্পতিবার (২৩নভেম্বর) দ্বিপ্রহরে আলীয়া মাদরাসা পরিদর্শনে গিয়ে দেখা যায়, মাদরাসা এবং সিভিল সার্জন অফিসের ভূমিতেই সীমানা দেয়াল নির্মাণ করা হয়েছে। এই দেয়ালের মধ্যেই পাবলিক টয়লেট নির্মাণ করবে সিসিক। আর এতে অর্থ সহায়তা দেবে ওয়াটার এইড নামে একটি এনজিও।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই ভূমিতে পাবলিক টয়লেট নির্মাণ করবে ওয়াটার এইড নামে একটি উন্নয়ন সহযোগী সংস্থা। তারা ইতিমধ্যে ঢাকা সিটি কর্পোরেশনেও এরকম প্রকল্প বাস্তবায়ন করেছে। তবে এখানে কোন প্রকার লিখিত অনুমতি ছাড়াই কাজটি করছে সিটি কর্পোরেশন।

দুইটি প্রতিষ্ঠানের প্রধানই দাবী করেছেন তারা লিখিতভাবে কোন অনুমতি দেননি। গত দুই দিন আগে আলিয়া মাদরাসার ছাত্ররা এখানে পাবলিক টয়লেট নির্মাণে আপত্তি জানিয়ে কাজ বন্ধ করে দেয়। ফলে সিসিকের লেবারদের চলে আসতে হয় এখান থেকে। বর্তমানেও নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক ছাত্রদের মধ্যে। তারা মনে করছেন, সরকারের এত ভূমি থাকতে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিতে পাবলিক টয়লেট নির্মাণ কতটুকু যুক্তি সংগত?

আব্দুল হাকিম নামে আলিয়া মাদরাসার এক ছাত্র জানান, সিটি কর্পোরেশন কি আর কোন জমি পায়নি, যে মাদ্রাসার জমিতে টয়লেট নির্মাণ করতে হবে।

সিভিল সার্জন অফিসের দিকে আরেকটু জমি নিলেই তো মাদরাসার জমি নিতে হতো না। এই প্রতিষ্ঠানটির সাথে অনেক ইতিহাস ঐতিহ্য জড়িত রয়েছে। প্রক্ষান্তরে এখানে ধর্মীয় ও অনভূতিতে আঘাত হানার উদ্দ্যেশ্যেই এই তৎপরতা।

সিসিকের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আমরা কারো জমি জোর করে নিতে পারিনা। জমি নিতে হলে অবশ্যই সংশ্লিষ্টদের ম্যানেজ করে নিতে হবে। কেউ যদি স্বেচ্ছায় জমি না দেয় তবে নেয়া যাবেনা।

সিলেট সরকারী আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর আলী আহমদ খান বলেন, আমরা বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লিখিত কিছু পাইনি বা লিখিত অনুমতিও দেইনি। মেয়র মহোদয় আমাকে বলেছেন মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় বলেন, জমি দেয়ার এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সিটি কর্পোরেশন থেকে আমাকে একটি চিঠি দেয়া হয়েছে। আমি চিঠি মন্ত্রণালে পাঠিয়েছি। কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয় কোন অনুমতি দেয়নি।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিষয়টিতে জনস্বার্থ জড়িত। আমরা সংশ্লিষ্টদের অনুমতি নিয়েই প্রকল্পটি করছি। নগরীর বৃহত্তর স্বার্থেই এটি করা হচ্ছে।





সকল বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে

আর্কাইভ