শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় আবারো এক রাতে চার হিন্দু বাড়িতে দূর্ধর্ষ গণ ডাকাতি
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় আবারো এক রাতে চার হিন্দু বাড়িতে দূর্ধর্ষ গণ ডাকাতি
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় আবারো এক রাতে চার হিন্দু বাড়িতে দূর্ধর্ষ গণ ডাকাতি

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.২০মি.) ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে সংখ্যালঘু ৪ বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফুলহরি ইউনিয়নের গজারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে গজারিয়াপাড়া গ্রামের সংখ্যালঘু বিধান, সন্তোষ, শ্রীকান্ত ও রনজিতে বাড়ী প্রবেশ করে। ডাকাতের কবলে পড়া পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বীরদর্পে চলে যায়। এর মধ্যে বিধানের বাড়ী থেকে দেড় ভরি স্বর্ণালংকার, সন্তোষের বাড়ী থেকে আড়াই ভরি স্বর্ণালংকার, ৪ ভরি রোপ্য ও নগদ বিশ হাজার টাকা, শ্রীকান্তের বাড়ী থেকে একটি কানের দুল ও একটি মোবাইল সেট এবং রনজিতের বাড়ী থেকে নগদ ২২ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দলু। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা হবে বলে ডাকাতের কবলে পড়া পরিবারের লোকজন জানিয়েছে। ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল জানায়, গত সপ্তাহেও তার ইউনিয়নে ডাকাতির ঘটনা ঘটেছে। সপ্তাহ না পেরোতেই আবার সংখ্যালঘুর ৪টি বাড়ীতে ডাকাতির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। ডাকাত দলকে ধরতে প্রশাসন তৎপর রয়েছে বলে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)