বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় আবারো এক রাতে চার হিন্দু বাড়িতে দূর্ধর্ষ গণ ডাকাতি
শৈলকুপায় আবারো এক রাতে চার হিন্দু বাড়িতে দূর্ধর্ষ গণ ডাকাতি
ঝিনাইদহ প্রতিনিধি :: (৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.২০মি.) ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে সংখ্যালঘু ৪ বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফুলহরি ইউনিয়নের গজারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে গজারিয়াপাড়া গ্রামের সংখ্যালঘু বিধান, সন্তোষ, শ্রীকান্ত ও রনজিতে বাড়ী প্রবেশ করে। ডাকাতের কবলে পড়া পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বীরদর্পে চলে যায়। এর মধ্যে বিধানের বাড়ী থেকে দেড় ভরি স্বর্ণালংকার, সন্তোষের বাড়ী থেকে আড়াই ভরি স্বর্ণালংকার, ৪ ভরি রোপ্য ও নগদ বিশ হাজার টাকা, শ্রীকান্তের বাড়ী থেকে একটি কানের দুল ও একটি মোবাইল সেট এবং রনজিতের বাড়ী থেকে নগদ ২২ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দলু। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা হবে বলে ডাকাতের কবলে পড়া পরিবারের লোকজন জানিয়েছে। ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল জানায়, গত সপ্তাহেও তার ইউনিয়নে ডাকাতির ঘটনা ঘটেছে। সপ্তাহ না পেরোতেই আবার সংখ্যালঘুর ৪টি বাড়ীতে ডাকাতির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। ডাকাত দলকে ধরতে প্রশাসন তৎপর রয়েছে বলে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা