শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » সিলেট কেন্দ্রীয় কারাগার ডিসেম্বরে উদ্ভোধন নিয়ে শঙ্কা
প্রথম পাতা » জাতীয় » সিলেট কেন্দ্রীয় কারাগার ডিসেম্বরে উদ্ভোধন নিয়ে শঙ্কা
মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট কেন্দ্রীয় কারাগার ডিসেম্বরে উদ্ভোধন নিয়ে শঙ্কা

---সিলেট প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৫৫মি.) সিলেট সদর উপজেলার বাদাঘাটে নির্মিত কেন্দ্রীয় কারাগার চলতি বছরের ডিসেম্বরে চালু হওয়ার কথা থাকলেও গ্যাস এর অনুমতি না পাওয়া তা আগামী মাসে চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলছে পেট্রোবাংলা থেকে সম্মতি আসলেই তাদের অনুমতি পেয়ে যাবে। তবে গ্যাস এর অনুমতি এক সপ্তাহও লাগতে পারে আবার তা একমাসও হতে পারে বলে জানিয়েছেন জালালাবাদ গ্যাস টি এন ডি সিস্টেম লিমিটেড এর মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম।

বন্দিদের আধুনিক জীবনের নানা সুযোগ সুবিধা দিতেই সিলেট নগরী থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী সিলেট সদর উপজেলার বাদাঘাটে ৩০ একর জমির উপর নতুন কারাগার নির্মানের উদ্যোগ নেয়া হয়। ২০১১ সালে দু’শ ২৭ কোটি টাকা ব্যয়ে এ কারাগার নির্মান এর জন্য পদক্ষেপ গ্রহন করা হয়। তবে ওই বছর আগষ্টে ভিত্তি প্রস্থর স্থাপন করা হলেও ২০১২ সালে নির্মান কাজ শুরু হয়। ২০১৫ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ের জটিলতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে মেয়াদ ২০১৬ সালের জুলাই পর্যন্ত বাড়ানো হয়। গেল বছর জুলাইয়েও কাজ শেষ হয়নি। তবে চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হয়ে তা উদ্বোধন হওয়ার কথা থাকলেও আবারো তা অনিশ্চিত হয়ে গেছে।

নতুন কারাগারের সকল কাজ শেষ হলেও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এর কাজ, পুকুর খনন ও গ্যাস সংযোগের অনুমতি না পাওয়ায় আগামী মাসে সেটি উদ্বোধনের অনিশ্চিয়তা দেখা দিয়েছে। সুয়ারেজ ট্রিপমেন্ট প্ল্যান্ট ও পুকুর খননের কাজ ছাড়াও উদ্বোধন করা যাবে। তবে গ্যাসের অনুমতি না পাওয়ায় সেটির উদ্বোধন আবারও আশার মাঝেই থেকে গেলো।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমান বলেন, আমাদের সকল কাজই সম্পন্ন হয়েছে। তবু এখনও সুয়ারেজ ট্রিট প্ল্যান্ট এর কাজ, পুকুর খননের কাজ ও গ্যাসের অনুমতি আমরা পাই নি। পানি কিছুটা কমলেই আমরা পুকুর খননের কাজ শুরু করে দিবো। সেটি কমপক্ষে ১৫ থেকে ১৭ মিটার গভীরতা করতে হবে। তার মধ্যে সুয়ারেজের কাজটা নতুন। এটি শেষ করতে কিছুটা সময় লাগবে। এদিকে এখনও পর্যন্ত গ্যাস সংযোগের অনুমতি আমরা পাইনি। অনুমতি পেলেই আমরা গ্যাস সংযোগের কাজ শুরু করে দিবো। আমরা আশা করি ডিসেম্বরের মাঝেই কাজ শেষ হয়ে যাবে।

এদিকে গ্যাস সংযোগ অনুমতির ব্যাপারে জালালাবাদ গ্যাস টি এন ডি সিস্টেম লিমিটেড এর মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম বলেন, পেট্রোবাংলা থেকে এ ব্যাপারে সম্মতি আসার কথা। তাদের সস্মতি আসলেই তারা অনুমতি পেয়ে যাবেন। কবে নাগাদ সম্মতি আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কবে আসতে পারে সেটি সঠিক বলা যাচ্ছেনা। সময় লাগবে। ৭ দিনেও আসতে পারে। আবার সেটি এক মাসও সময় লাগতে পারে।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ