শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পায়রা বন্দরের ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের নিয়োগে অগ্রাধিকারের দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » পটুয়াখালী » পায়রা বন্দরের ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের নিয়োগে অগ্রাধিকারের দাবীতে মানববন্ধন
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পায়রা বন্দরের ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের নিয়োগে অগ্রাধিকারের দাবীতে মানববন্ধন

---পটুয়াখালী প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৯মি.) পায়রা বন্দরের ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার ও অধিগ্রহণকৃত জমির মূল্য ভূমি অধিগ্রহণ আইন-২০১৭ অনুযায়ী প্রদানসহ সাত দফা দাবীতে বরিশাল নগরীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। পায়রা বন্দরের ক্ষতিগ্রস্থ সন্তানদের ব্যানারে ১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। বদরুদ্দোজা সৈকতের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক নজরুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, বাসদ নেতা ডা. মণীষা চক্রবর্তী, শামীম হাওলাদার, এইচএম ইমন, জাকির হোসেন, রাইসুল ইসলাম রনি, জাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের অবহেলিত জনপদ কলাপাড়া। এই অঞ্চলের সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় এলাকাবাসী সরকারকে স্বাগত জানিয়ে জমি অধিগ্রহণে কোন বাঁধা প্রদান করেনি। কিন্তু এসব উন্নয়ন প্রকল্পে নিয়োগদানের ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের অগ্রাধিকার দেয়ার বিষয়ে কোন সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন কিংবা কোন কোঠার কথা উল্লেখ করা হয়নি। তাই ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের অবিলম্বে বন্দরের সকল প্রকার নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)