শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা
সোমবার ● ৪ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা

---মো.মাইনউদ্দিন,খাগড়াছড়ি :: (২০ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৫৭মি.) খাগড়াছড়িতে মাঠে এখন রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের পুরোদমে শুরু হয়েছে। মাঠের পর মাঠে যেন ধানের শীষ দোল খাচ্ছে। ইতোমধ্যে আবহাওয়া অনুকূল থাকায় মাঠের আগাম পাকা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা।
সরেজমিন ঘুরে দেখা যায়, খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া ও পেরাছড়া জমির মাঝখানের নিউজিল্যান্ড সড়কের চারদিকে শুধু ধান পাকা মৌ মৌ গন্ধে ভরে উঠছে। মাঠের পর মাঠ সর্বত্রই রোপা আমন ক্ষেতের সোনালি ও সবুজ ধানের শীষের সমারোহ দেখার মতো।এ নিউজিল্যান্ড সড়কের চারদিকে রোপা আমন পাকা ধান কাটার ও মাড়াইয়ে ব্যস্ত পার করছে ।
কৃষকের বাড়ির আঙিনায় ভরে উঠছে সোনালি ধান; মুখে ফুটেছে হাসির ঝিলিক। ফসলের মৌ মৌ গন্ধে ভরে উঠছে সারা গ্রাম। উঠানে ছড়ানো সোনালি ধান। সাথে কৃষক কৃষাণীরা আনন্দের বন্যা ।ঘরে ঘরে হবে নবান্ন উৎসব আমেজ।
পানখাইয়া পাড়া কৃষক চাইহ্লাপ্রু মারমা বলেন, দুই বিঘা জমিতে বিড়ি ধান ৪৯ ধানের আবাদ করেছে। ফসল ভাল হয়েছে। আমন ধান কাটা ও মাড়াইয়ে শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় রোপা আমন ধানের বাম্পার ফলনের আশায় বুক বেঁধে আছেন জেলা কৃষকরা। এ ছাড়া জেলার বিভিন্ন মাঠে বিড়ি ধান ১১ ভাল আবাদ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জেলা প্রশিক্ষণ অফিসার মো. আবুল কাশেম এ প্রতিবেদককে বলেন, খাগড়াছড়ি জেলায় ২০১৭ - ২০১৮ অর্থবছরে রোপা আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার ৭শত ৭৮হেক্টর জমিতে। এর মধ্যে ফলনশীল হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জিত আবাদ হয়েছে ২৮হাজার ৪শত ৬৪হেক্টর জমিতে। উচ্চ ফলনশীল ৪ লাখ ৭ হাজার ১শ ২০ হেক্টর ও স্থানীয় জাতের ধান ৩ হাজার ৮শ ৫৫হেক্টর জমিতে। তিনি আরো বলেন, ইতিমধ্যে পুরো জেলায় মাঠের কৃষক কৃষাণীরা ধান কাটার শুরু হয়েছে। গত তিন সপ্তাহ যাবৎ প্রায় ৭০ ভাগ ধান কাটার ও মাড়াইয়ে সর্ম্পূন করেছে কৃষক কৃষাণীরা ।বাকি মাঠের উফসী রোপা আমন ধানগুলো আগামী পনের দিনের কাটার ও মাড়াইয়ের সর্ম্পূন হবে। এর মধ্যে সবচেয়ে আবাদ হয়েছে বিড়ি ধান ১১,এ ধান প্রায় ৭ হাজার ৭ শত হেক্টর জমিতে আবাদ হয়েছে।তার পরে সবচেয়ে স্থানীয় কৃষকের জনপ্রিয় বিড়ি ধান ৪৯,এটি ফলন বেশ ভাল বাজার মূল্যে ভাল।সেজন্য কৃষকরা অত্যন্ত এ ধানে প্রতি বেশ আগ্রহী। খাগড়াছড়িতে এ বছর আমনে যে ধান হয়েছে সেটি বাম্পার ফলনের আশা করা হচ্ছে ।





আর্কাইভ